
হাতে বাঁশি, লাঠি আবার কেউ হাতের ইশারায় করছেন ট্রাফিক নিয়ন্ত্রণের করেছে । কোথাও আবার ঝাড়ু ও পলিথিন ব্যাগ হাতে করছেন রাস্তা পরিষ্কারের কাজ। মঙ্গলবার (৬ আগস্ট) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাগেরহাট শহরের বিভিন্ন স্থানে এমন দৃশ্য দেখা গেছে।
শহরের দাশনী, বাস স্ট্যান্ড, ট্রাফিক মোড়, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, সাধনার মোড়, এল জিডি মোড়, রাহাতের মেড়, মিঠা পুকুর পাড় এলাকায় বিভিন্ন স্থানে সাধারণ শিক্ষার্থী ও আনসার সদস্যরা ট্রাফিকের দায়িত্ব পালন করেছেন। এসময় যানবাহন চালকদের শৃঙ্খলার সাথে চলাচলের অনুরোধ করতে দেখা যায় শিক্ষার্থীদের। সঠিক লেনে গাড়ি চালাতেও বলা হয় তাদের। সাধারণ শিক্ষার্থীদের সাথে চরমোনাই পীরের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র আন্দোলনের কর্মীদেরও দায়িত্ব পালন করতে দেখা গেছে। শিক্ষার্থীদের এমন উদ্যোগে খুশি পথচারী ও যানবাহন চালকরা।
হেমায়েত নামের এক অটোরিকশা চালক বলেন, আমরা খুবই খুশি। সাধারণ শিক্ষার্থীরা রাস্তায় যানজট নিরসনের জন্য কাজ করছে। এতে আরো বেশি ভালো লাগছে। তারা নতুন উদ্যোগে, নতুন উদ্যমে দেশটি এগিয়ে যাক।
আদালত প্রাঙ্গনে ট্রাফিকের দায়িত্ব পালন করা বাগেরহাট সরকারি পিসি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র আবির বলেন, কয়েকদিন ধরে পুলিশ কোন দায়িত্ব পালণ করছে না। যার ফলে সকে বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য আমরা স্ব উদ্যোগে ট্রাফিকের দায়িত্ব পালন করছি। সাধারণ পথচারী ও যানবাহন চালকরাও নিয়ম মেনে পথ চলছেন।
দশানী ট্রাফিক মোড় এলাতায় দায়িত্ব পালনকরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র আবু তাহের বলেন, সড়কে যাতে কোন বিশৃঙ্খলা না হয় সে লক্ষে আমরা দায়িত্ব পালন করছি।
এদিকে সাধারণ শিক্ষার্থীদের সাথে চরমোনাই পীরের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র আন্দোলনের কর্মীদেরও দায়িত্ব পালন করতে দেখা গেছে।
ইসলামী ছাত্র আন্দোলনের সদস্য বাকি বিল্লাহ বলেন, পুলিশের অনুপস্থিতিতে সারাদেশেই আমাদের সংগঠনের পক্ষ থেকে ট্রাফিকের দায়িত্ব পালন করা হচ্ছে। আমাদের সদস্যরা স্বতস্ফূর্তভাবে দায়িত্ব পালন করছেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের নেতাকর্মীরা দায়িত্ব পালন করবে বলে জানান ছাত্র আন্দোলনের এই সদস্য।
- ১হেপাটাইটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি সময়ের দাবি: প্রধানমন্ত্রী
- ২শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : পার্থ
- ৩হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু
- ৪প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের বৈঠক
- ৫লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৬নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ৭কাঠমান্ডুতে বাংলাদেশি নানা জাতের আমের উৎসব প্রদর্শনী
- ৮রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ৯২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ১০ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ১আইএফআইসি ব্যাংকে ঋণের নামে লুটপাট: ‘নীরব’ ছিল কেন্দ্রীয় ব্যাংক
- ২বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক
- ৩নড়াইলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
- ৪২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৫ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৬শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ৭অনেক বছর পরে মানিকগঞ্জবাসীর স্বপ্ন পূরণের সুযোগ এসেছে: পর্যটন মন্ত্রী
- ৮চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ৯লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ১০খানজাহান আলী বিমানবন্দর চালু হলে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি





পাঠকের মতামত