জেলা প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১, ২০২৬ ৬:১২ পিএম

বাগেরহাট সদর উপজেলার খানপুরে রাতের আঁধারে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

বুধবার (১ জুলাই) ভোর রাতে উপজেলার খানপুর ইউনিয়নের দক্ষিন খানপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১ জুলাই ভোর রাতে আমার দেশ পত্রিকার বাগেরহাট জেলা প্রতিনিধি শেখ মিরানুজ্জামান ও একই এলাকার বাসিন্দা অলেক শেখ এর পুত্র জালাল শেখ এর মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে মাছ মেরে নিয়ে যায় এবং ঘেরে থাকা অবশিষ্ট মাছ বিষক্রিয়ায় পচে নষ্ট হয়ে গেছে। মৎস্য ঘের দু”টিতে বড় বড় গলদা, রেনু’সহ বিভিন্ন প্রকারের সাদা মাছ ছিল। যার বর্তমান বাজার মূল্য ১০ লক্ষ টাকার অধিক হবে বলে ধারণা করা হচ্ছে।

ক্ষতিগ্রস্ত ঘের মালিক শেখ মিরানুজ্জামান বলেন, গভীর রাতে আমাদের ঘেরে বিষ প্রয়োগ করে মাছ মেরে নিয়ে গেছে। আমার ধারণা এলাকার মাদক সেবী ও সুন্দরবনে প্রশাসনের ব্যাপক নজরদারি থাকায় ডাকাত চক্রের কিছু সদস্য লোকালয়ে এসে এ ধরনের ঘটনা ঘটাতে পারে।

দ্রুততম সময়ে বিষয়টির তদন্ত করে দোষীদের বিরুদ্ধ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বিএম আলমগীর হোসেন জানান, বিষ প্রয়োগ করে মাছ নিধনের বিষয়টি আমরা জানতে পেরেছি। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

টিআর

শেয়ার

পাঠকের মতামত

মাদকের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ আসছে বিশেষ ট্রাইব্যুনাল, ৮২ লাখ মাদকাসক্তকে রক্ষায় আইনি সংস্কার

দেশে মাদকের বিস্তার এখন শুধু আইনশৃঙ্খলার সমস্যা নয়, এটি জনস্বাস্থ্য, অর্থনীতি ও জাতীয় নিরাপত্তার জন্যও ...

বাগেরহাটে পেঁপে চাষে কৃষকদের সাফল্য ভালো ফলন ও ন্যায্যমূল্যে হাসি ফুটেছে চাষিদের মুখে

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার হিসেবে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের ৯ উপজেলায় ...

রূপসার শ্রীরামপুর বিলে বেড়িবাঁধে ফাটল হুমকির মুখে ১২০০ বিঘা আমন আবাদ, ঝুঁকিতে মাছ চাষ

বর্ষা মৌসুম এলেই আতঙ্কে দিন কাটান খুলনার রূপসা উপজেলার শ্রীরামপুর, নিহালপুরসহ আশপাশের পাঁচ গ্রামের বাসিন্দারা। ...