
বাগেরহাটে জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণায় ছুটির দিনেও ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা। শুক্রবার (২৩ জানুয়ারি) বাগেরহাটের চারটি আসনের প্রার্থীরা গণসংযোগ ও জনসভা করেন।
দুপুরে বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাদ কচুয়া উপজেলার ধোপাখালি ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান। পরে বিকেলে গোপালপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক নির্বাচনী জনসভায় যোগদেন তরুণ এই রাজনীতিবিদ।
অপরদিকে বাগেরহাট শহরের মাজার মোড় এলাকায় নির্বাচনী জনসভা করেছেন বাগেরহাট-২ আসনের বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার শেখ জাকির হোসেন। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার ফিরিয়ে আনার কাজ করবেন।
একই আসনে ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী এ্যাড. শেখ আতিয়ার রহমান ষাটগম্বুজ ও মাজার এলাকায় প্রচার-প্রচারণা করেছেন।
এছাড়া এই আসনে নির্বাচনী প্রচারের জন্য নিজ বাড়িতে সভা করেছেন ঘোড়া প্রতিকের স্বতন্ত্র প্রার্থী এমএ এইচ সেলিম। সভায় তার নেতাকর্মীরা অংশগ্রহন করেন।
বিকেলে বাগেরহাট-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডক্টর লায়ন শেখ ফরিদুল ইসলামের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় হাজারো নেতাকর্মী ধানের শীষ প্রতীক নিয়ে স্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা। তিনি ভোটারদের উদ্দেশে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে উন্নয়নের সুযোগ দেওয়ার আহ্বান জানান।
এই আসনে জামায়াত মনোনীত প্রার্থী আব্দুল ওয়াদুদ রামপাল উপজেলার গৌরম্ভা বাজার এলাকায় গণসংযোগ করেছেন।
এদিকে বাগেরহাট-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপন মোরেলগঞ্জ উপজেলার জিলবুনিয়া পীরের কবর জিয়ারতের মধ্য দিয়ে প্রচার-প্রচারণা শুরু করেছেন্। এই আসনেবিএনপির প্রার্থী সোমনাথ দে উপজেলার তেলিগাতি ইউনিয়নে প্রচারণা চালিয়েছেন।
অন্যদিকে জামায়াতের প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলিম মোরেলগঞ্জ উপজেলা ও পৌর শহরের প্রচার-প্রচারণা চালিয়েছেন।
বাগেরহাট-১ (মোল্লাহাট-ফকিরহাট-চিতলমারী) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত ও দশ দলীয় জোটের প্রার্থী মোঃ মশিউর রহমানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। মোল্লাহাট উপজেলার কোদালিয়া বাজার মাদ্রাসার সামনে এ জনসভা অনুষ্ঠিত হয়।
দাড়িপাল্লা প্রতীকের মোঃ মশিউর রহমান বলেন, দেশে সুশাসন, ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য জামায়াতে ইসলামীর বিকল্প নেই। জনগণ যদি দাড়িপাল্লা প্রতীকে ভোট দেয়, তাহলে এই এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার নিশ্চিত করা হবে। তিনি সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে ইসলামী আন্দোলনের পক্ষে কাজ করার আহ্বান জানান।
এনজে
- ১বিদেশি ব্যাংকগুলোর ঋণ বিতরণে ভাটা, আমানত-মুনাফা ও রপ্তানি আয়ে গতি
- ২সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৩ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ৪পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ৫ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
- ৬স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৭ন্যাশনাল হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯বাংলাদেশ ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৪চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৫মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৬হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৭কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৮ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ৯বেড়া উপজেলার ৫০ প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে কারণ দর্শানো নোটিশ
- ১০কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত





পাঠকের মতামত