
বাগেরহাটে প্রথমবারের মত জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের আগমনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। সমাবেশ সফল করতে চলছে নানা কর্মযজ্ঞ। ঐতিহাসিক এই জনসভায় লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে আশা জামায়াতের নেতাকর্মীদের।
সোমবার (২৬ জানুয়ারি) সকালে জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এক মতবিনিময় সভায় এসব তথ্য জানান জেলা জামায়াতের আমির মাওলানা মো. রেজাউল করিম।
তিনি বলেন, মঙ্গলবার (২৭ জানুয়ারি) আমীরে জামায়াতের আগমন উপলক্ষে আমরা সবধরণের প্রস্তুতি সম্পন্ন করেছি। স্টেজ তৈরি, মাঠ প্রস্তুত, প্রচারণা ও মাইকিং সকল কাজ শেষের পথে। আমরা ধারণা করছি এটা ঐতিহাসিক একটি সমাবেশ হবে। এই সমাবেশে লক্ষাধিক নেতাকর্মীর সমাগম হবে বলে আশাকরেন এই নেতা।
বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাদ বলেন, এই প্রথম বাগেরহাটে আমীরে জামায়াতের আগমন ও জনসভা হচ্ছে। জেলার সর্বত্রই একটা উৎসবের আমেজ বিরাজ করছে। এই সমাবেশ যাতে সফলভাবে সম্পন্ন হয়, তাতে আমরা সবধরণের চেষ্টা করছি। নেতাকর্মীদেরও সেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। আশাকরি আমরা সফলভাবে এই জনসভা সম্পন্ন করতে পারব।
বাগেরহাটের জেলা জামায়াতের আমির মাওলানা মো. রেজাউল করিমের সভাপতিত্বে মনবিনিময় সভায় আরও বক্তব্য দেন, জেলা জামায়াতের সাধারণ সম্পাদক শেখ মোঃ ইউনুস, জামায়াত নেতা ইকবাল হোসাইন, অ্যাডভোকেট মোস্তাইন বিল্লাহ প্রমুখ। এছাড়া মতবিনিময় সভায় বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু, সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটনসহ বাগেরহাটে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, দেশে ন্যায়, ইনসাফ ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ জামায়াত ইসলামী শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাচ্ছে। আসন্ন জনসভা জনগণের মধ্যে গণতান্ত্রিক সচেতনতা বৃদ্ধি ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের বার্তা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা জনসভাটি সফল করতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।
এদিকে জনসভাস্থল পরিদর্শন শেষে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুম খান বলেন, আমরা সমাবেশস্থল পরিদর্শন করেছি। সমাবেশে পুলিশের তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানান এই কর্মকর্তা।
এএ
- ১বিদেশি ব্যাংকগুলোর ঋণ বিতরণে ভাটা, আমানত-মুনাফা ও রপ্তানি আয়ে গতি
- ২সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৩ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ৪পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ৫ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
- ৬স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৭ন্যাশনাল হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯বাংলাদেশ ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৪চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৫মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৬হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৭কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৮চট্টগ্রামে বন্যায় ১৪১ কোটি টাকার গ্রীষ্মকালীন সবজি নষ্ট
- ৯ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ১০নিয়ম না মানলে নার্সিং ও মেডিকেল কলেজের বিরুদ্ধে ব্যবস্থা





পাঠকের মতামত