
সরবরাহ বৃদ্ধি ও দেশের পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বাগেরহাটে সবধরণের সবজি ও মাছের দাম কমেছে। অপরিবর্তিত রয়েছে মাংস ও মশলার দাম। মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল থেকে শহরের বাজার ঘুরে দেখা যায়, এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের সবজির দাম কেজিতে ৫ থেকে ৬০ টাকা পর্যন্ত কমেছে। তবে পেঁয়াজ, রসুন, মরিচ, আদাসহ বিভিন্ন প্রকার মশলা এবং গরু, খাসি, মুরগি, ব্রয়লারের দাম আগের মতই আছে। মাছের দামও কমেছে বেশ। তবে এই দামও নাগালের বাইরে বলে দাবি সাধারণ ক্রেতাদের।
বাজারে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকা, বেগুন, করলা, ঢেড়স, কাকরোল ৬০ টাকা, পেপে ৪০ থেকে ৫০, ঝিঙ্গে ৫০, মিস্টি কুমড়া ও পোটল ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া ৭০-৮০ টাকা পিসের লাউ বিক্রি হচ্ছে ৫০ টাকা করে, কমেছে চাল কুমড়ার দামও। প্রতি পিস চাল কুমড়া বিক্রি হচ্ছে ২৫ থেকে ৪০ টাকা পর্যন্ত। বাগেরহাটের বাজারে কমেছে মাছের দামও। এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১১শ থেকে ১৩শ টাকায়, যা এক সপ্তাহ আগেও ছিল ১৫ থেকে ১৬শ টাকায়। ৩ থেকে ৫টায় কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৬০০ টাকায়। কমেছে পাতারি, টেংরা, ফাইস্যা, চিংড়িসহ বিভিন্ন প্রকার মাছের দাম। সব থেকে কম ১৮০ থেকে ২০০ টাকা দামে বিক্রি হচ্ছে পাঙাস ও তেলাপিয়া মাছ।
এদিকে গরু, মুরগি ও খাসির মাংস বিক্রি হচ্ছে পূর্বের দামেই। প্রতি কেজি গরু ৭৫০, খাসি ১০০০ এবং মুরগি বিক্রি হচ্ছে ১৭০-৮০ টাকা করে। মশলার দাম কমেনি একটুও। পেঁয়াজ ১১০, রসুন ২০০, মরিচ চারশ, মরিচের গুড়া ৫০০ টাকা করে বিক্রি হচ্ছে। চালের দাম বেড়েছে কেজি ২ টাকা থেকে ৫ টাকা পর্যন্ত। ৪২-৪৩ টাকার স্বর্না বুলেট চাল বিক্রি হচ্ছে ৪৬-৪৮ টাকায়, চিকন চাল বিক্রি হচ্ছে জাত ভেদে ৫৮ থেকে ৯০ টাকা পর্যন্ত। ৬৫ টাকা কেজির দেশি মোটা চাল বিক্রি হচ্ছে ৭৫ টাকা কেজিতে।
এদিকে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে সাথে নিয়ে মাঠে নেমেছে সাধারণ শিক্ষার্থীরা। এদিন বেলা ১১‘টা থেকে শিক্ষার্থীদের বাজারের বিভিন্ন পাইকারি খুচরা বিক্রেতাদের দোকানে দোকানে ক্রয় ও বিক্রয় ভাউচার চেক করতে দেখা যায়। পণ্যের গুণগত মান যাচাই এবং ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করা হচ্ছে কিনা সেটির তদারকি করেন শিক্ষার্থীরা। এ সময় প্রতিটি দোকানে মূল্যতালিকা ঝুলিয়ে রাখার জন্য ব্যবসায়ীদের অনুরোধ করেন। শিক্ষার্থীদের এমন উদ্যোগকে স্বাদুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ।
ছালেক শেখ নামের এক ভ্যান চালক বলেন, সবজি, চাল, মাছ, মাংস সবকিছুর দাম এত বেশি যে কিনে খাওয়ার উপায় নেই। আর দাম বাড়ে ১০০ টাকা কমে ১০ টাকা। দ্রব্যমূল্য কমাতে শিক্ষার্থীরা যে বাজার মনিটরিং করছে, তাতে আমরা খুব খুশি হয়েছি। এভাবে নিয়মিত মনিটরিং করলে বাজার নিয়ন্ত্রণে থাকবে বলে আশাকরি।
মনিটরিং কাজে অংশ নেওয়া শিক্ষার্থী হাসিব বলেন, বাজারে অনেক অসংগতি রয়েছে। আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি। তারা এসব সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন।
শিক্ষার্থী তানিয়া আক্তার বলেন, শহরের প্রতিটি বাজারে গিয়ে আমরা মনিটরিং করবো। ব্যবসায়ীরা যাতে প্রতিটি পণ্যের মূল্য তালিকা রাখে এবং অতিরিক্ত দামে কোনো পণ্য বিক্রি না করে সে জন্য অবগত করবো।
শিক্ষার্থী হাসিবুল ইসলাম বলেন , ভোক্তা অধিকারের কর্মকর্তাদের সঙ্গে বাজারের কার্যক্রম এবং দেশের বর্তমান পরিস্থিতিতে বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র, মাছ ও সবজির দাম সহনীয় পর্যায়ে রাখতে শিক্ষার্থীদের পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
শিক্ষার্থী রিয়াদ বলেন, ভোক্তা অধিকারের কর্মকর্তাদের সঙ্গে বাজারের কার্যক্রম এবং দেশের বর্তমান পরিস্থিতিতে বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র, মাছ ও সবজির দাম সহনীয় পর্যায়ে রাখতে শিক্ষার্থীদের পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তবে জেলার নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র, মাছ ও সবজির দাম ক্রেতার সাধ্যের মধ্যে থাকায় শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেন।
বাজার করতে আসা মকসেদ আলী বলেন, সাধারণ মানুষ কেনাকাতে করতে গেলে তাদের নাভিশ্বাস উঠে যেত।ব্যাগ ভরে বাজার করতে পারত না দুর্বল এর উদ্যোগটির কারণে। ছাত্রদের বাজার মনিটরিং করার কারণে দুর্বল্যর দাম একটু কোমেছে। শিক্ষার্থীদের এই মনিটরিং যদি থাকে তা হলে আমাদের জন্য দেশের জন্য ভালো হবে বলে আসা করি।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম ও সিন্ডিকেট নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের নিয়ে আমরা বাজার মনিটরিং করছি। সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের আমরা সচেতন করছি। কেউ যদি সিন্ডিকেট বা কারসাজি করে বেশি দামে পণ্য বিক্রি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ধরনের মনিটরিং ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানান তিনি।
এসকে
- ১জামায়াতের এমপি মোমিনের ইমামতিকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত হাতাহাতি
- ২রাশিয়ায় ভয়াবহ ড্রোন হামলা, ‘মার্শাল ল’ জারি রাখলেন জেলেনস্কি
- ৩চাঁদপুরে বিজয়ী’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
- ৪বীরগঞ্জে আগুনে পুড়ে ছাই সুরু বালার সাজানো সংসার
- ৫ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ
- ৬সরবরাহ সংকটে বাজারে সবজির দাম আকাশছোঁয়া
- ৭মদ্যপান ও নেশাদ্রব্য সেবনে সৌদি যুবরাজের মৃত্যু
- ৮শিক্ষার্থীদের মেধা বিকাশে পরিবার, শিক্ষক ও সমাজকে একযোগে কাজ করতে হবে
- ৯দিল্লিতে পুলিশের সব ছুটি বাতিল
- ১০নাব্যতা সংকট ও কাস্টমস জটিলতায় ধুঁকছে মোংলা বন্দর
- ১বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে আইনের খসড়া অনুমোদন
- ২প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে
- ৩মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের
- ৪অদম্য তরুণ ইসমাইল ইকনের পাশে বাংলাদেশ কৃষি ব্যাংক
- ৫সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযান
- ৬ধর্ম-জাতিগত পরিচয়ের কারণে কাউকে সুযোগ কম দেওয়া যাবে না
- ৭ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৪৫০
- ৮যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ৯প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের বোর্ড সভা ২৮ জুলাই
- ১০খেলাপি হলে মিলবে না ইডিএফ ঋণের নতুন সুবিধা





পাঠকের মতামত