
শীত শুরু হতে আরও কিছু দিন বাকি। তবে এরই মধ্যে বাজারে উঠতে শুরু করেছে বিভিন্ন শীতকালীন সবজি। রাজধানীর অধিকাংশ সবজি বাজারে বিভিন্ন ধরনের শীতকালীন সবজি উঠলেও ঊর্ধ্বমুখী দামের কারণে কিনতে পারছেন না সাধারণ ক্রেতা।
বিক্রেতারা বলছেন, বর্তমানে বাজারে আগাম শীতকালীন সবজি উঠছে। তাই দামও একটু বেশি। তবে শীত শুরু হয়ে গেলে এ দাম আর থাকবে না। তখন সাধারণ ক্রেতার নাগালেই থাকবে সবজির দাম।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) রাজধানীর কাঁচাবাজার ঘুরে দেখা যায়, আকার ও জাত ভেদে লাউ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৮০ টাকা পিস, ঝিঙার কেজি ৮০ টাকা, চিচিঙ্গা ৫০ টাকা কেজি, বরবটি ৮০ টাকা কেজি, পটল ৫০ টাকা, চালকুমড়া ৫০ টাকা পিস, ঢেঁড়স ৬০ টাকা কেজি, বেগুনের আকার ও জাত ভেদে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৮০ টাকা দরে। ক্যাপসিকাম ২২০ টাকা কেজি, শিম ১০০ টাকা থেকে ১৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। টমেটো ১৪০ থেকে ১৬০ টাকা কেজি, ফুলকপি প্রতি পিস ৫০ টাকা, বাঁধাকপি ৫০ টাকা পিস এবং লতি প্রতি কেজি ৬০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া কাঁচামরিচ ১৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
কাঁচামরিচের দাম বৃদ্ধির বিষয়ে মিরপুর-১ নম্বরের কাঁচাবাজারের এক ব্যবসায়ী বলেন, দেশীয় কাঁচামরিচ পাওয়া যায় না। বর্তমানে কাঁচামরিচ ভারত থেকে আমদানি করা হচ্ছে। এ জন্য কাঁচামরিচের দাম বৃদ্ধি পাচ্ছে। আমদানি বেশি থাকলে দাম কমে আর আমদানি কম থাকলে দাম বাড়ে। গত সপ্তাহের তুলনায় টমেটো ও কাঁচামরিচের দাম বৃদ্ধি পেয়েছে। শীতের সবজি কেবল বাজারে আসতে শুরু করেছে এ জন্য দাম বেশি।
‘গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে। ফলে বাজারে সবজি কম উঠছে। তাই দাম বৃদ্ধি পাচ্ছে। তবে ধীরে ধীরে শীতকালীন সব সবজির দামই কমবে। শীত শুরুর দিকে সব সবজির দাম বেশি থাকে। সময়ের সঙ্গে সঙ্গে তা কমে যায়।’
ক্রেতারা বলছেন, গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে সবজির দাম বৃদ্ধি পেয়েছে। আজকে বাজারে বেগুন, টমেটো, লাউ, ফুলকপিসহ প্রায় সব সবজির দামই বেশি। গত সপ্তাহে এসব সবজির দাম কিছুটা কম ছিল।
- ১সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা
- ২মার্জিন ঋণে নতুন নিয়ম, শেয়ারের সর্বোচ্চ পিই ৪০
- ৩প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল
- ৪ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন চার মানবাধিকার সংস্থার মামলা
- ৫পুলিশের ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে বদলি
- ৬কলম্বিয়ায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় পররাষ্ট্রমন্ত্রীর শোক
- ৭বিমানে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারেন জুলাই যোদ্ধারা : বিমানমন্ত্রী
- ৮চাঁদপুরে জিপিএ-৫ অর্জনের পাশাপাশি সর্বোচ্চ নম্বর পেয়েছে তিন শিক্ষার্থী
- ৯এসএসসিতে পিপিআইএমএসসির বাজিমাত, পাসের হার ৯৮.৮০ শতাংশ; জিপিএ-৫ পেল ৪১ জন
- ১০মোড়লগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১০
- ১এসএসসির ফলে খুলনা সবার শীর্ষে, দ্বিতীয় যশোর, তৃতীয় চুয়াডাঙ্গা
- ২মার্জিন ঋণে নতুন নিয়ম, শেয়ারের সর্বোচ্চ পিই ৪০
- ৩জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী
- ৪চাঁদপুরে জিপিএ-৫ অর্জনের পাশাপাশি সর্বোচ্চ নম্বর পেয়েছে তিন শিক্ষার্থী
- ৫ওয়েলিংটনে এমএফএটির সঙ্গে বৈঠকে বাংলাদেশের ৩ দফা কৌশলগত প্রস্তাব
- ৬২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, প্রার্থীর নাম ঘোষণা ১৮ আগস্ট
- ৭বাইউস্টের ১৭তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত
- ৮শেরপরে এসএসসি পরীক্ষায় চার বিষয়ে ফেল;শিক্ষার্থীর আত্মহত্যা
- ৯চাঁদপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত
- ১০পাবনা ক্যাডেট কলেজে ৫২ জন অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে সবাই





পাঠকের মতামত