শেয়ার বাজার ডেস্ক
প্রকাশিত: জুন ৬, ২০২৬ ১০:৫৬ এএম , আপডেট: জুন ৬, ২০২৬ ১০:৫৮ এএম

বিদায়ী সপ্তাহে সূচকের উত্থানে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। সপ্তাহটিতে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এ সপ্তাহে ১৩ হাজার ১৫৭ কোটি টাকার বাজার মূলধন বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৭৯ হাজার ৮১৯ কোটি টাকা। যা সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে দাঁড়িয়েছে ৬ লাখ ৯২ হাজার ৯৭৬ কোটি টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন ১৩ হাজার ১৫৭ কোটি টাকা বা ১ দশমিক ৯৪  শতাংশ বেড়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে ৪ হাজার ৬২৩ কোটি ৫৩ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে হয়েছিল ৩ হাজার ৯৭৮ কোটি ৬৫ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ৬৪৪ কোটি ৮৮ লাখ টাকা বেড়েছে।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২১০পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৭৫ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ৩৯ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৭২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ১০৮ পয়েন্টে এবং ২ হাজার ৬৮ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৮ টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৩২৮ টির, কমেছে ৪৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ১১ টির শতাংশের শেয়ার ও ইউনিট দর।

 

এসকেএস

শেয়ার

পাঠকের মতামত

সূচকের বড় পতনে কমেছে লেনদেনও

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের ...

সূচকের পতনে বেড়েছে লেনদেন

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের ...

সূচকের উত্থানে চলছে লেনদেন

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর ...