প্রকাশিত: জুন ১৩, ২০২০ ৬:৩০ পিএম

মহামারি করোনাভাইরাসের কারণে সৃষ্ট অর্থনৈতিক মন্দা কাটিয়ে ওঠার জন্য যে রূপরেখা নতুন অর্থবছরের (২০২০-২১) বাজেটে রয়েছে তা যথেষ্ট নয়। এর আরও সুনির্দিষ্ট কর্মপন্থা ও বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা রাখা দরকার ছিলো।

বাজেট পরবর্তী এমন প্রতিক্রিয়া দিয়েছে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই)। শনিবার (১৩ জুন) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বিসিআই সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ বাজেটকে উচ্চাভিলাসী, কালো টাকা সাদার করার সুযোগ দেওয়াকে অযৌক্তিক বলে মন্তব্য করেন।

তিনি বলেন, ঘাটতি পূরণে অতিমাত্রায় ব্যাংক নির্ভরতার কারণে বেসরকারি খাত চাপে থাকবে। তিনি করোনা পরিস্থিতি মোকাবিলায় নতুন উদ্যোক্তা সৃষ্টির জন্য বিশেষ স্কিম গ্রহণ, গ্রামীণ দারিদ্র্য ও কর্মসংস্থানে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং রাজস্ব আদায়ে অনলাইন প্রক্রিয়া জোরদারসহ বেশকিছু দাবি চূড়ান্ত বাজেটে আমলে নেওয়ার আহ্বানও জানান।

শেয়ার

পাঠকের মতামত

‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে ডব্লিউএফপির সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ...

রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী

দেশের রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম বলে উল্লেখ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। সোমবার ...

পরিবেশ প্রতিমন্ত্রী পলিথিন ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি

পরিবেশ দূষণ রোধে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধ করতে জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট আইনের কঠোর প্রয়োগের ...