প্রকাশিত: মে ২৮, ২০২৪ ৫:০৩ পিএম , আপডেট: জুন ৪, ২০২৪ ১১:৩৬ পিএম

আগামী বাজেটে মূল্য স্ফীতি রোধে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে বলে জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান। তিনি বলেন, বিশ্ব জুড়ে মূল্য স্ফীতি ও মুদ্রা স্ফীতির সমস্যা রয়েছে, সেগুলো থেকে বাংলাদেশ বাইরে নয়। কৃষিজাত পণ্য ও খাদ্য নিরাপত্তার জন্য সার, বীজ ও সেচের বিদ্যুতে সর্বোচ্চ ভর্তুকি দেয়া হয়। খাদ্য নিরাপত্তার জন্য শেখ হাসিনার সরকার অত্যন্ত গুরুত্ব দিয়ে কাজ করছে।

মঙ্গলবার (২৮ মে) ঢাকায় পিকেএসএফ আয়োজিত প্রমোটিং এগ্রিকালচারাল কমার্শিয়ালাইজেশন অ্যান্ড এন্টারপ্রাইজেস (পেইস) প্রকল্পের সমাপনী অনুষ্ঠান শেষে অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

ঘুর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থদের প্রতি সহানুভূতি জানিয়ে অর্থ প্রতিমন্ত্রী বলেন, ঘুর্ণিঝড় রেমাল মোকাবেলায় সকল প্রস্তুতি নেয়া হয়েছিল। বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা ও দুর্যোগ পূর্ব প্রস্তুতিতে বিশ্বে রোল মডেল। দেশের দক্ষিণ অঞ্চলের কৃষক ,উদ্যোক্তা ও বিভিন্ন শ্রেণী পেশার মানষের ক্ষয়ক্ষতি হয়েছে এবং তাদের সহায়তায় দুর্যোগ ব্যবস্থাপনা ও কৃষি মন্ত্রনালয় কাজ করছে। আগামী বাজেটে ক্ষদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ সুবিধা থাকছে।

ওয়াসিকা আয়শা খান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার ২০৩১ সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের বাংলাদেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ, যেখানে মাথাপিছু বৃদ্ধি পাবে এবং চরম দারিদ্র্যের অবসান হবে। পিকেএসএফ দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে সরকারের যে অঙ্গীকার রয়েছে, তা অর্জনে বরাবরের মতো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে পিকেএসএফ কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে টেকসই পন্থায় দারিদ্র্য দূরীকরণে কাজ করছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে অর্থনেতিক মুক্তির কথা আমাদের বলেছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়নে পিকেএসএফ কাজ করছে। পেইস প্রকল্পটির সফল বাস্তবায়নের মাধ্যমে উদ্যোক্তা তৈরি, দারিদ্র্য দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টি করেছে। এ প্রকল্পের উদ্ভাবনীমূলক কার্যক্রম, অর্জন, সাফল্য ও অভিজ্ঞতা অভিনব উন্নয়ন কৌশল ও উদ্ভাবনী প্রকল্প প্রণয়নে সহায়ক হবে।

অর্থ প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু গ্রামভিত্তিক বাংলাদেশের উন্নয়নে প্রশিক্ষণ ও গবেষণার লক্ষ্যে ১৯৭৪ সালে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার আওতায় ২ কোটি টাকা বরাদ্দ প্রদানের মাধ্যমে বগুড়ায় পল্লী উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠা করেন। বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্ন পূরণে তাঁর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা সামরিক শাসকের রক্তচক্ষু ও নিষেধাজ্ঞা উপেক্ষা করে ১৯৮১ সালের ১৭ মে সাধারণ মানুষের ভাত ও ভোটের অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে দেশে ফিরে আসেন। তিনি সেদিন না আসলে আজকের বাংলাদেশ আমরা পেতাম না। সেদিন মৃত্যুর ভয়কে তুচ্ছ করে তাঁর ফিরে আসার কারণেই আজ বাংলাদেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রা।

পিএসএফ-এর চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ইফাদ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. আর্নড হ্যামেলিয়ার্স। স্বাগত বক্তব্য দেন পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক ড. নমিতা হালদার এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো: ফজলুল কাদের প্রকল্প বিষয়ে উপস্থাপন করেন। অনুষ্ঠানে পিকেএসএফ-এর কর্মকর্তাবৃন্দ, উন্নয়ন সহযোগী, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন।

এএ

শেয়ার

পাঠকের মতামত

বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে এআইর ব্যবহার সম্ভাবনাময়

বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ব্লকচেইনের ব্যবহার সম্ভাবনাময় বলে জানিয়েছেন আলোচকরা। শনিবার (১৯ জুলাই) ...

এআইভিত্তিক বাজার বিশ্লেষণ ও ক্রয়ব্যবস্থা আধুনিকায়নের উদ্যোগ নিচ্ছে টিসিবি

সরকারি ক্রয়ব্যবস্থাকে আরও দক্ষ, স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)ভিত্তিক বাজার বিশ্লেষণ এবং সরকারি ...

২০২৫-২৬ অর্থবছরে জাতীয় রপ্তানিতে বেপজার অবদান সাড়ে ১৭ শতাংশ

বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ও দেশের সামগ্রিক রপ্তানি হ্রাসের চ্যালেঞ্জ সত্ত্বেও ২০২৫-২৬ অর্থবছরে ঈর্ষণীয় সাফল্য অর্জন ...

ডিজিটালাইজেশনের মাধ্যমে জনগণের দোরগোড়ায় যাবে আর্থিক সেবা : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে মানুষের সেবা ...

বাজার মনিটরিং আরও সমন্বিত ও প্রযুক্তিনির্ভর করার তাগিদ বাণিজ্য সচিবের

বাজার মনিটরিং কার্যক্রমকে আরও কার্যকর, সমন্বিত ও ফলপ্রসূ করতে সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সমন্বয়, আন্তরিক সহযোগিতা ...