
জীবন ও জীবিকার বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে গণমুখী ও কল্যাণমুখী বাজেট উপস্থাপন হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, বাজেট প্রণয়নের আগে দীর্ঘসময় নিয়ে অংশীজনদের মতামত, পরামর্শ এবং অর্থনীতিবীদদের অভিজ্ঞতা ও পার্টির ইশতেহারের সাথে সমন্বয় করেই বাজেট প্রণয়ন করা হবে।
বুধবার (১০ জুন) ম্যাস র্যাপিড ট্রানজিট এমআরটি লাইন ৫ এর নর্দার্ন রুটের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বাজেট প্রণয়নে পরামর্শ নেওয়া হয় না—বিএনপি মহাসচিবের এমন মন্তব্য সত্যের অপলাপ বলে অভিহিত করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার মতামত নিয়েই যেকোনও সিদ্ধান্ত গ্রহণ করেন উল্লেখ করে কাদের বলেন, সরকার ও দলের অভ্যন্তরে সবার সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেন। দেশের রাজনৈতিক দলগুলোর মাঝে একমাত্র আওয়ামী লীগেই গণতন্ত্র চর্চা হয়ে থাকে।
সেতুমন্ত্রী বলেন, স্বাস্থ্যবিধি মেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বোচ্চ অগ্রাধিকার প্রকল্প পদ্মা সেতুর কাজ এগিয়ে চলছে। আজ সেতুর ৩১তম স্প্যান স্থাপনের মধ্য দিয়ে সেতুর ৪ হাজার ৬৫০ মিটার দৃশ্যমান হবে।
- ১চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের ব্যবসায়িক সম্মেলন
- ২সাপ্তাহিক দর পতনের শীর্ষে পিপলস লিজিং
- ৩রাজধানীতে ডিএমপির অভিযানে ৫৫৯ জন গ্রেপ্তার
- ৪জেলা প্রশাসন আর বিএসবিআরএ তদন্ত কমিটি গঠন
- ৫ভরিতে ২১৫৮ টাকা বাড়লো সোনার দাম
- ৬মতলবের অ্যামাচার বক্সার জিদান করছেন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব
- ৭সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে তুংহাই নিটিং
- ৮ঈশ্বরদী জংশনে মহানন্দা ট্রেনে সান্টিং ইঞ্জিনের ধাক্কা, আহত ১৫
- ৯নিউরোসায়েন্সে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ১০মালুমঘাটে বেহাল সড়কের করুণ দশায় এক শিশুর মৃত্যু
- ১ফ্যামিলি কার্ড শুমারিতে দলীয় সুপারিশে ছাত্রদল নেতা ও তার প্রেমিকার নাম
- ২চলতি বছরে স্থানীয় সরকারের সকল নির্বাচন: শাহে আলম
- ৩ঝিনাইদহে নেশার টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা
- ৪চাঁদপুরে গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ
- ৫চাটমোহরে ধারালো অস্ত্রাঘাতে কুকুর হত্যার অভিযোগ
- ৬সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৯
- ৭মাদারীপুরে চায়না দুয়ারি জালে নদী-নালা ছয়লাব, বিপন্ন দেশীয় মাছ
- ৮সীতাকুণ্ডে কারখানায় বিষাক্ত গ্যাস ‘লিকেজে’ নিহত বেড়ে ৫
- ৯কুড়িগ্রামে জনগণের দোরগোড়ায় জেলা প্রশাসন
- ১০যশোর বোর্ডে প্রথম কুষ্টিয়া জিলা স্কুলের সামিউল





পাঠকের মতামত