
ময়মনসিংহ জেলার সদর উপজেলায় সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৩ শে জুন মঙ্গলবার থেকে ২৫ জুন বৃহস্পতিবার পর্যন্ত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বাউএক চাষী ভবন এ দুই ব্যাচে মোট ৬০ জন প্রশিক্ষণার্থী এই প্রশিক্ষণ কর্মশালায়
অংশগ্রহণ করেন। বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) নেত্রকোনা আঞ্চলিক কার্যালয়ের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বারটানের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও অঞ্চল প্রধান ড. মোসা. আলতাফ-উন-নাহারের তত্ত্বাবধানে এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়েছে। এছাড়াও এ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এর শিক্ষকগণ, উপপরিচালক ও জেলা প্রশিক্ষণ কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ময়মনসিংহ, জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর এর প্রশিক্ষণ কর্মকর্তা, বারটান এর সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তাগন ।
প্রশিক্ষণে খাদ্য, পুষ্টি, ফলিত পুষ্টি, সুষম খাবার, খাদ্যের উপাদান, শর্করা, আমিষ, ভিটামিন, আঁশ জাতীয় খাদ্য, রোগ প্রতিরোধকারী খাদ্য, স্নেহ জাতীয় খাদ্য , খাদ্য সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ , নিরাপদ খাদ্য উৎপাদন ও ব্যবস্থাপনা, প্রানিজ পুষ্টির উৎস ও প্রয়োজনীয়তা, নিরাপদ মৎস্য চাষ ও পুষ্টি নিরাপত্তা ও সুস্বাস্থ্য নিশ্চিতকরণে ফলিত পুষ্টির গুরুত্ব বিষয়ে আলোচনা করা হয়।
তিন দিনব্যাপী এ প্রশিক্ষণে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রতিনিধি , মৎস্য অধিদপ্তরের প্রতিনিধি উপসহকারী কৃষি কর্মকর্তা, শিক্ষক, বাউএক এর কর্মকর্তাগন, সাংবাদিক, ইমাম, এনজিওকর্মী ও কৃষক-কৃষাণীসহ ৬০ জন অংশগ্রহণ করেন।
এনজে
- ১ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী
- ২তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- ৩‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর
- ৪মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
- ৫পল্টনে আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ
- ৬খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে পারে : আইজিপি
- ৭চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৮সৌদিতে ইয়েমেনের বিদ্রোহীদের হামলা, তেল পরিশোধনাগার থেকে বের হচ্ছে ধোঁয়া
- ৯ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ১০রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ১চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ২চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৩বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ৪রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৫কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু
- ৬হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
- ৭হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী
- ৮সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে দেশের নতুন চালিকাশক্তি: প্রধানমন্ত্রী
- ৯চট্টগ্রাম অঞ্চলে বন্যায় ভেসে গেল ফসল, কৃষকের মাথায় হাত
- ১০কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ





পাঠকের মতামত