
বাংলাদেশে প্রথম বায়োটেক শিল্প খাতে ৩০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে চীনের ওরিক্স বায়োটেক হোল্ডিংসের অঙ্গ প্রতিষ্ঠান ওরিক্স বায়োটেক লিমিটেড।
মঙ্গলবার (১১ আগস্ট) দেশের বায়োটেক শিল্প খাতে বিনিয়োগের জন্য সামিট টেকনোপলিস ও বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে একটি ত্রিপক্ষীয় চুক্তি সই করেছে ওরিক্স বায়োটেক।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (সচিব) হোসনে আরা বেগম। এছাড়া অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত হন সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান, ভাইস চেয়ারম্যান লতিফ খান, ফরিদ খান, জাফর উম্মিদ খান, সামিট গ্রুপের পরিচালক আয়েশা আজিজ খান, আজিজা আজিজ খান, ফাদিয়া খান, সালমান খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং চীন থেকে যুক্ত হন ডেভিড বো ও তার সহকর্মীরা।
চুক্তির আওতায় বাংলাদেশে প্রথম বায়ো টেকনোলজি বিষয়ক বিনিয়োগ হিসেবে ওরিক্স তাদের প্লাজমা বিশ্লেষণ প্ল্যান্ট স্থাপন করবে সামিট টেকনোপলিসের ব্লক-০২ এ। এই প্ল্যান্টটি প্লাজমা ডেরিভেটিভস উৎপাদন করবে যা জীবন রক্ষাকারী ওষুধ হিসেবে বিবেচিত হবে। করোনার সম্ভাব্য চিকিৎসায় প্লাজমার চাহিদা থাকায় এটি বাংলাদেশের স্বাস্থ্য গবেষণা ও সেবা খাতসমূহের জন্য একটি গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী বিনিয়োগ। আশা করা হচ্ছে, এই প্রকল্পে দুই হাজার দক্ষ বিজ্ঞান স্নাতকদের কর্মসংস্থানের সৃষ্টি হবে। এছাড়া এখানে অ্যালবুমিন, ইমিউনোগ্লোবিনের মতো থেরাপিউটিকস উৎপাদন শুরু হবে।
সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান বলেন, সামিট টেকনোপলিসের বরাদ্দ ২৫ একর জমি এবং ভবনে দেশের প্রথম এবং বৃহত্তম বায়োটেক শিল্প খাতে প্রায় ৩০০ মিলিয়ন মার্কিন ডলারের এই বিনিয়োগ কার্যকর করতে পেরে আমরা আনন্দিত। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষির্কী উদযাপনের বর্ণিল বছরে এটি অত্যন্ত সন্তোষজনক ব্যাপার যে, এই প্লাজমা ফ্রাকশানেশন প্ল্যান্টটি বাংলাদেশের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে।
- ১পরিবেশ দূষণ বর্তমানে দেশের অন্যতম বড় চ্যালেঞ্জ
- ২মানবপাচারকারীদের নতুন কৌশল মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ
- ৩সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের সময় এখনো হয়নি: ডা. তাহের
- ৪জুলাই আন্দোলনে জাতিকে চরম ত্যাগ-তিতিক্ষা এবং রক্তমূল্য দিতে হয়েছে
- ৫বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে অজুহাতের মাধ্যমে দায়িত্ব এড়াতে চাই না
- ৬পাথরঘাটায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতাকর্মী আটক
- ৭অবহেলায় ক্ষয় হচ্ছে বিশ্ব ঐতিহ্যের নয় গম্বুজ মসজিদ
- ৮৩য় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে
- ৯চুয়াডাঙ্গা আদালত চত্বরে ভুয়া আইনজীবীসহ দুইজন আটক
- ১০এবার ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি শনাক্ত
- ১চাঁদপুরে জুলাই আন্দোলনের মামলায় ৩৭৮ জনের বিরুদ্ধে চার্জশিট
- ২নবীনগরে দেড়শ বিঘায় নতুন সম্ভাবনার আউশ আবাদ
- ৩চাঁদপুর ট্রাফিক পুলিশের রেকর্ড পরিমাণ মামলা ও জরিমানা আদায়
- ৪পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের বৃহস্পতিবার লেনদেন বন্ধ
- ৫বিপর্যস্ত চাঁদপুর,ধরাছোঁয়ার বাইরে মাদক কারবারিরা
- ৬ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও যোদ্ধাদের সম্মাননা প্রদান
- ৭‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’: ইতিহাসের শিক্ষা, বৈষম্যহীন সমাজ ও ভবিষ্যতের বাংলাদেশ
- ৮৫ আগস্ট ঘিরে নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: ডিবিপ্রধান
- ৯ডিএসইর ছাঁটাই হওয়া কর্মকর্তা-কর্মচারীদের স্ব-স্ব পদে পুনর্বহাল দাবি
- ১০মৌলভীবাজারের আলোচিত রাজকান্দি বনের রেঞ্জ কর্মকর্তা প্রীতম বদলি





পাঠকের মতামত