
সোনাগাজী উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে ২০২৪-২৪ অর্থবছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
শনিবার (২১ জুন) সকালে উপজেলা মৎস্য অফিসার কার্যালয় সংলগ্ন উপজেলার নিবন্ধিত ১৬ জন জেলের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে উপকরণ সহায়তা হিসেবে ১৬ টি বকনা বাছুর বিতরণ করা হয়।
উপজেলা মৎস্য অফিসার তাসলিমা আক্তার এর সভাপতিত্বে বিতরণ কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া হোসেন। জেলা মৎস্য অফিসার কার্যালয়ের হিসাব রক্ষক মোঃ মোশারফ হোসেন, এসডিএফ প্রকল্পের ক্লাস্টার অফিসার সুলতানা আক্তার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া হোসেন বলেন, সরকার যে উদ্দেশ্যে দিচ্ছেন আপনাদের বাছুর গুলো লালন পালন করে বিকল্প কর্মসংস্থান তৈরি করতে। আমি অনুরোধ করবো আপনার বাছুর গুলো বিক্রয় করবেন না। এটি আপনারা নিজস্ব সক্ষমতায় লালন পালন করে আপনাদের যেন বিকল্প কর্মসংস্থান হয়। জেলেদের সরকারি আদেশ নিষেধ মেনে ইলিশ সম্পদ সমৃদ্ধ করতে আহ্বান জানান।
এসময় ২০২৪-২৫ অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় আগস্ট ২৪ এর বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ জন মৎস্য চাষীদের মাঝে মাছের খাদ্য বিনামূল্যে বিতরণ করা হয়।
এনজে
- ১ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী
- ২তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- ৩‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর
- ৪মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
- ৫পল্টনে আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ
- ৬খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে পারে : আইজিপি
- ৭চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৮সৌদিতে ইয়েমেনের বিদ্রোহীদের হামলা, তেল পরিশোধনাগার থেকে বের হচ্ছে ধোঁয়া
- ৯ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ১০রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ১চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ২বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ৩চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৪কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু
- ৫হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
- ৬রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৭সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে দেশের নতুন চালিকাশক্তি: প্রধানমন্ত্রী
- ৮হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী
- ৯অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- ১০চট্টগ্রাম অঞ্চলে বন্যায় ভেসে গেল ফসল, কৃষকের মাথায় হাত





পাঠকের মতামত