
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নিরাপত্তার অজুহাত দেখিয়ে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলতে আইসিসিকে চিঠি দেয় বাংলাদেশ ক্রিকেট (বিসিবি) বোর্ড। আইসিসি ও বিসিবির মধ্যে কয়েক দফা বৈঠকের পর আইসিসির জরুরি সভা শেষে, ভারতের মাটিতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে হবে জানিয়ে দেওয়া হয়েছে।
বাংলাদেশকে সিদ্ধান্ত জানাতে একদিনের সময় বেঁধে দিয়েছে আইসিসি। বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সঙ্গে আজ বৃহস্পতিবার বসার কথা রয়েছে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের। তথ্যটি নিশ্চিত করেছে ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজ।
এ বিষয়ে ক্রিকবাজ জানিয়েছে, অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বাংলাদেশ দলের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে চলমান পরিস্থিতি অবহিত করতে বিশ্বকাপ স্কোয়াডের ক্রিকেটারদের সঙ্গে বসবেন। সেখানে নেওয়া হবে ক্রিকেটারদের মতামতও।
এর আগে টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাস জানিয়েছিলেন, বিশ্বকাপে অংশগ্রহণ করা নিয়ে ক্রিকেটারদের কোনো মতামত নেওয়া হয়নি।
সরকারের পক্ষ থেকে ক্রিকেটারদের জানানো হয়েছে, বৃহস্পতিবার বিকেল ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
এনজে
- ১চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ২তথ্য বিকৃতের মাধ্যমে ট্রল করে শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে: শিক্ষামন্ত্রী
- ৩মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ
- ৪বাণিজ্য-বিনিয়োগ-প্রযুক্তিতে সহযোগিতা বাড়াতে আগ্রহী চীন: মির্জা ফখরুল
- ৫শুধু রাজনৈতিক বিশ্বাসের কারণে অনেককে হয়রানি করা হয়েছে
- ৬আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ৭কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ৮নবীনগরে ২৫ উপকারভোগীর মধ্যে বিনামূল্যে ছাগল বিতরণ
- ৯দেশে এখনো কার্যকর বন্ড বাজার গড়ে ওঠেনি: বিএসইসি চেয়ারম্যান
- ১০হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু
- ১চাঁদপুরে এতিমখানার অর্থ ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
- ২এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত
- ৩বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ জেলার কৃষকদের ধান বীজ ও চারা সরবরাহ করা হবে : কৃষিমন্ত্রী
- ৪কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার
- ৫দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৬কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ৭শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল
- ৮কুলাউড়ার র্যাবের অভিযানে ৪ জুয়ারী আটক
- ৯আয়নাঘর থেকে মুক্ত চাঁদপুরের রফিক মিজির সংগ্রামের গল্প
- ১০হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু





পাঠকের মতামত