
বিজিবির ৬১ ব্যাটালিয়নের অধিনায়ক পরিচয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে বাবুল খান নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে র্যাব-১৩ রংপুর সদর দপ্তরের সদস্যরা। এসময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোনসহ তিনটি সিমকার্ড জব্দ করা হয়েছে। তার বাড়ি রংপুরে বুড়িহাট এলাকার কোবারু কলেজ পাড়া বলে জানায় র্যাব।
বুধবার সকালে র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৭ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে মোবাইলে বাবুল নিজেকে তিস্তা বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক পরিচয় দিয়ে গরু নিলামে বিক্রয়ের জন্য লালমনিহাট জেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানদের ফোন দিয়ে সিডিউল কেনার জন্য সাড়ে চার হাজার- টাকা করে বিকাশে নেন। বাকি টাকা বিকেলে বিজিবি ব্যাটালিয়নে এসে পরিশোধ করে গরু নিয়ে যেতে বলেন। এর পর ইউপি চেয়ারম্যানরা বিজিবি ব্যাটালিয়নে গিয়ে জানতে পারেন নম্বরটি অধিনায়কের নয় এবং এটি প্রতারকচক্রের কাজ।
এ ঘটনায় গত ১০ এপ্রিল বিজিবি তিস্তা ব্যাটালিয়ন থেকে হাতিবান্ধা থানায় একটি প্রতারণার মামলা করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা আসামিকে গ্রেপ্তারে র্যাব-১৩ রংপুর বরাবর অধিযাচনপত্রে সহায়তা চান। র্যাব ছায়া তদন্তের পাশাপাশি আসামিকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে রংপুর নগরীর পরশুরাম থানাধীন কোবারু কলেজপাড়া এলাকায় অভিযান চালিয়ে বিজিবির ভূয়া অধিনায়ক পরিচয় দেয়া আসামি বাবুল খানকে মোবাইল ফোন ও সিমকার্ডসহ গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তির সঙ্গে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়। আসামি বাবুল খানকে লালমনিরহাটের হাতিবান্ধা থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব জানায়।
- ১পরিবেশ দূষণ বর্তমানে দেশের অন্যতম বড় চ্যালেঞ্জ
- ২মানবপাচারকারীদের নতুন কৌশল মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ
- ৩সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের সময় এখনো হয়নি: ডা. তাহের
- ৪জুলাই আন্দোলনে জাতিকে চরম ত্যাগ-তিতিক্ষা এবং রক্তমূল্য দিতে হয়েছে
- ৫বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে অজুহাতের মাধ্যমে দায়িত্ব এড়াতে চাই না
- ৬পাথরঘাটায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতাকর্মী আটক
- ৭অবহেলায় ক্ষয় হচ্ছে বিশ্ব ঐতিহ্যের নয় গম্বুজ মসজিদ
- ৮৩য় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে
- ৯চুয়াডাঙ্গা আদালত চত্বরে ভুয়া আইনজীবীসহ দুইজন আটক
- ১০এবার ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি শনাক্ত
- ১চাঁদপুরে জুলাই আন্দোলনের মামলায় ৩৭৮ জনের বিরুদ্ধে চার্জশিট
- ২নবীনগরে দেড়শ বিঘায় নতুন সম্ভাবনার আউশ আবাদ
- ৩চাঁদপুর ট্রাফিক পুলিশের রেকর্ড পরিমাণ মামলা ও জরিমানা আদায়
- ৪পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের বৃহস্পতিবার লেনদেন বন্ধ
- ৫ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও যোদ্ধাদের সম্মাননা প্রদান
- ৬বিপর্যস্ত চাঁদপুর,ধরাছোঁয়ার বাইরে মাদক কারবারিরা
- ৭‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’: ইতিহাসের শিক্ষা, বৈষম্যহীন সমাজ ও ভবিষ্যতের বাংলাদেশ
- ৮৫ আগস্ট ঘিরে নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: ডিবিপ্রধান
- ৯ডিএসইর ছাঁটাই হওয়া কর্মকর্তা-কর্মচারীদের স্ব-স্ব পদে পুনর্বহাল দাবি
- ১০মৌলভীবাজারের আলোচিত রাজকান্দি বনের রেঞ্জ কর্মকর্তা প্রীতম বদলি





পাঠকের মতামত