
শেষ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বরগুনার বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের এক স্বতন্ত্র প্রার্থীর কর্মীসমর্থকদের উপর হামলা চালিয়েছে নৌকা মার্কার কর্মীরা। এতে স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল মার্কার কামাল হোসেনের ১৫ জন কর্মী-সমর্থক গুরুতর আহত হয়েছেন। এছাড়াও কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়।
শনিবার (১১ মে) দুপুর ১২ টার দিকে বেতাগীর কাজিরাবাদ ইউনিয়নের নৌকা মার্কার প্রার্থী সালাউদ্দিন সুমনের বাড়ির সামনে এঘটনা ঘটে। এঘটনায় অপর এক ঘোরা প্রতিকের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট সুমন গুরতর জখম হয়েছেন।
স্থানীয়রা জানায়, কাজিরাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ছিল ১১ জুন শনিবার। অনুষ্ঠান শেষে ফেরার পথে স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল মার্কার কামাল হোসেনে গাড়ীবহরে অতর্কিত হামলা চালায় নৌকা মার্কার প্রার্থী সালাউদ্দিন সুমনের কর্মী-সর্মথকরা। এসময় দেশীয় অস্ত্রের আঘাতে জখম হয় কামাল হোসেনের কয়েকজন সমর্থকরা। এতে ৮ জন গুরুত জখম সহ ১৫ জন আহত হয়। এবং মোটরসাইকেল মার্কার কর্মীসমর্থকদের বহন করা কয়েকটি ইজিবাইক ভাঙচুর করা হয়।
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী কামাল হোসেন বলেন, স্কুলের বিদায় অনুষ্ঠান শেষ করে আমি আগে ফিরে আসি। এবং আমার কর্মীরা ইজিবাইকে আসতে থাকে এসময় নৌকার প্রার্থী সুমনের কর্মীরা ৫০-৬০ জন বহিরাগত সন্ত্রাসী নিয়ে আমার কর্মীদের উপর হামলা চালায়। এছাড়াও নৌকার কর্মীরা আচরনবিধি লঙ্ঘন করে মোটরসাইকেলে শোডাউন দেয়।
আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী সালাউদ্দিন সুমন বলেন, আমি নির্বাচনী প্রচারনায় ব্যস্ত ছিলাম। এবিষয়ে কিছু জানিনা আমি৷ বিষয়টি খোঁজ নিয়ে বলতে পারবো ওইখানে ঘটনাটি কি ঘটেছে।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহআলম হাওলাদার বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, পুলিশ গিয়ে ওই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছেন। এবং এলাকায় পুলিশের টহল বৃদ্ধি করা হয়েছে।
- ১ন্যাশনাল হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ২সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৩বাংলাদেশ ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৪নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৫ইসলামী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৬পাবিপ্রবিতে ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে প্রশাসনের বাধা, প্রতিবাদে বিক্ষোভ
- ৭সাউথ বাংলা ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮এনআরবিসি ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ৯লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
- ১০ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ১প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ২চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ৩২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৪হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৫বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৬সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ৭মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৮চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৯চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ১০হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে





পাঠকের মতামত