প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২২ ১০:৪৫ এএম

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড মুনাফা থেকে লোকসানের মুখে পড়েছে। কোম্পানিটি জুলাই ২০২১ থেকে ৩০ জুন ২০২২ সমাপ্ত বছরে লোকসানের মুখে পড়ে। ফলে সমাপ্ত বছরের নিরিক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।

রোববার (২৭ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য মতে, ২০২১ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। তবে চলতি বছর ২০২২ সালে কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ফলে ১৯৯৮ সালে তালিকাভুক্ত কোম্পানিটির ১ কোটি ৩ লাখ ২০ হাজার শেয়ারধারী হতাশ হয়েছেন।

৩০ জুন ২০২২ সমাপ্ত বছরের সমতা লেদারের শেয়ারপ্রতি লোকসান হয়েছে দশমিক ৬ পয়সা। অথচ এর আগের বছর অর্থাৎ ২০২১ সালের ৩০ জুন সময়ে শেয়ার প্রতি মুনাফা ছিল ১০ পয়সা।

তাতে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) মূল্য আগের বছরের চেয়ে ৭ পয়সা কমে দাঁড়িয়েছে ১৪ টাকা ৩২ পয়সায়। এর আগের বছর ছিল ১৪ টাকা ৩৯ পয়সা।

লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে ২৯ ডিসেম্বর। সেজন্য এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৫ ডিসেম্বর।

বিপি/আজাদ

শেয়ার

পাঠকের মতামত

মাইডাস ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারের তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি মাইডাস ফাইন্যান্স পিএলসির পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক ...

মাইডাস ফাইন্যান্সের প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারের তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি মাইডাস ফাইন্যান্স পিএলসির পরিচালনা পর্ষদ প্রথম প্রান্তিকের (জানুয়ারী,২৬-মার্চ,২৬) অনিরীক্ষিত আর্থিক ...

বে লিজিংয়ের মঙ্গলবার লেনদেন চালু

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের মঙ্গলবার শেয়ার লেনদেন চালু হবে। ডিএসই সূত্রে ...

বে লিজিংয়ের সোমবার লেনদেন বন্ধ

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ার লেনদেন সোমবার বন্ধ থাকবে। ডিএসই সূত্রে ...