
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বিপিএল ম্যাচ ফিক্সিং নিয়ে তদন্ত চলমান। যাদের বিরুদ্ধে অভিযোগ এখন পর্যন্ত প্রমাণিত হয়নি তাদের খেলতে কোনো বাধা নেই, তবে খেলোয়াড়সহ ফিক্সিংকাণ্ডে জড়িত সকলকে বিচারের আওতায় আনা হবে।
রোববার (৯ নভেম্বর) দুপুরে সাভারের বিকেএসপিতে যুবদের আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়ে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।
এছাড়া জাহানারাসহ নারী খেলোয়াড়দের যৌন হেনস্তার অভিযোগের তদন্ত প্রতিবেদনের ওপর যথাযত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে উপদেষ্টা বলেন, ‘নারী খেলোয়াড়দের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং ক্রীড়াঙ্গনে নারীদের অংশগ্রহণ বাড়াতে কাজ করছে সরকার।’
এ সময় গত বিপিএলের ম্যাচ ফিক্সিং নিয়ে উপদেষ্টা বলেন, ‘বিসিবিও চায় না যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে তারা খেলায় অংশ নিক। তবে যেসব খেলোয়াড়ের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি তাদের এখনই অপরাধী বলা যাবে না। শুধু খেলোয়াড় নয় ফিক্সিংকাণ্ডে জড়িত সবাইকে বিচারের আওতায় আনা হবে।’
এদিকে জাহানারসহ নারী খেলোয়াড়দের প্রতি যৌন হেনস্তা প্রসঙ্গে তদন্ত কমিটি সঠিক সময়ে প্রতিবেদন দেবে বলে আশা প্রকাশ করে যুব ও ক্রীড়া উপদেষ্টা। তিনি বলেন, নারীদের খেলাধুলায় অংশগ্রহণ বাড়াতে সরকার আন্তরিক। তাদের জন্য নিরাপদ পরিবেশ তৈরিতে কাজ করছে সরকার। তদন্ত প্রতিবেদনের পর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
আত্মসুরক্ষার প্রশিক্ষণের জন্য ২৭ কোটি টাকা ব্যায়ে দুই বছর ৬ মাস মেয়াদি প্রকল্প গ্রহণ করেছে সরকার। প্রকল্পের আওতায় বিকেএসপির সাতটি আঞ্চলিক শাখার মাধ্যমে ৮৮৫০ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে।
বিএইচ
- ১সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ২২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৩মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৪হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৫প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৬বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৭বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা
- ৮‘অনলাইন এডিটরস ফোরাম’-এর আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার
- ৯কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- ১০জাপানের সঙ্গে মেট্রো-অবকাঠামো সহযোগিতা জোরদার
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ৩রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৪চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৫চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৬স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৭ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৮দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৯জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ১০উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে





পাঠকের মতামত