
নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটের কঠোর সমালোচনা করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘সরকার যে বাজেট দিয়েছে, সেখানে মানুষের মনোজগৎকে বিবেচনায় আনা হয়নি। বরং বিশেষ গোষ্ঠীকে সুযোগ দিতেই এ বাজেট দেওয়া হয়েছে।’ শনিবার (২০ জুন) ‘সিপিডি বাজেট সংলাপ ২০২০’ শীর্ষক এক ভার্চুয়াল আলোচনায় তিনি এই মন্তব্য করেন।
আমির খসরু বলেন, ‘করোনা সারাবিশ্বকেই গ্রাস করেছে। পরিস্থিতি মোকাবিলায় সব দেশই নিজেদের অর্থনৈতিক ব্যবস্থাপনায় পরিবর্তন আনছে। এ কারণে বাংলাদেশকেও ভিন্নভাবে চিন্তা করতে হবে।’
দেশে অর্থনৈতিক অবস্থা এখন ভালো নয় মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, ‘শেয়ার বাজারে দুরাবস্থা চলছে। এখানে দলীয়করণ হচ্ছে। আর্থিক সুশানের অভাব। এ পরিস্থিতিতে করোনা মোকাবিলা করছি আমরা। করোনায় সব শ্রেণীর মানুষ সংকটে রয়েছে। ফরমাল-ইনফরমাল কোনো সেক্টরের কর্মসংস্থানের পরিস্থিতি ভালো নয়। এই বাজেটে তার সমস্যার কার্যকর সমাধান নেই।’
মানুষ অর্থ সংকটে রয়েছে উল্লেখ করে আমির খসরু বলেন, ‘কাজ ও খাদ্য দুটোই এখন ঝুঁকিপূর্ণ। এ পরিস্থিতিতে মানুষকে বাঁচাতে হবে।’ তাদের কাজ দিতে হবে বলেও তিনি মন্তব্য করেন।
- ১কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না : আইসিটি মন্ত্রী
- ২জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চরফ্যাশনের তিন থানায় জামায়াতের গণমিছিল
- ৩মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত সম্ভব
- ৪গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি
- ৫যুক্তরাষ্ট্রের শীর্ষ ২৫ ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা ঢাকায় আসছেন: মাহদী আমিন
- ৬রিজার্ভ বনভূমিতে গাছ কেটে বন ভূমি দখলের প্রয়াস
- ৭সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী
- ৮চকরিয়ার যাত্রীদের জন্য নতুন ট্রেন চালুর পরিকল্পনার ইঙ্গিত
- ৯অক্টোবরের মধ্যে প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদান: মন্ত্রণালয়
- ১০বিশ্ববিদ্যালয়কে দক্ষ মানবসম্পদ তৈরির কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে : ইউজিসি চেয়ারম্যান
- ১চাঁদপুর-শরীয়তপুর সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের
- ২শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান
- ৩ব্রাহ্মণবাড়িয়ায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
- ৪কেশবপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক র্যালি
- ৫হবিগঞ্জে বাংলাদেশ ব্যাংকের ‘বাংলা কিউআর’ সচেতনতা সভা
- ৬মেজর সিনহা হত্যা: ছয় বছরেও শেষ হয়নি বিচার
- ৭চাঁদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস বাগানে
- ৮লোডশেডিংয়ের প্রতিবাদে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
- ৯নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘পুলিশ-ডিবি’ পরিচয়ে প্রতারণা, অভিভাবকদের কাছে অর্থ দাবি
- ১০ফ্যাসিস্ট দল আওয়ামী লীগ দেশকে ধ্বংস করতে চেয়েছিল : শিক্ষামন্ত্রী





পাঠকের মতামত