প্রকাশিত: জুলাই ৪, ২০২১ ১০:৫৯ এএম

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে বিশ্বে আরও ৭ হাজার মানুষের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ৭৫ হাজার ৮১৯ জনের। আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ৩ লাখ ১৯ হাজার ২১৫ জন।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ‌্য মতে, রোববার (৪ জুলাই) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৯ লাখ ৮৭ হাজার ১৫৫ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৮ কোটি ৪২ লাখ ৩১ হাজার ১৮১ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ১৬ কোটি ৮৬ লাখ ৯ হাজার ৯১৪ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ হাজার ৯৯৯ জন। এর আগের দিন করোনায় মারা যান ৮ হাজার ২৮০ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ৭৭ হাজার ৯৯ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় ৪ লাখ ৩৪ হাজার ৭৫৮ জনের।

শেয়ার

পাঠকের মতামত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার। বুধবার মালয়েশিয়ার পশ্চিম উপকূলীয় প্রদেশ ...