
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, বিশ্বের প্রায় ৯৯ শতাংশ মানুষই অত্যন্ত দূষিত বায়ুতে শ্বাস নেন। মহামারি থেকে বাঁচার পরও বায়ু দূষণের কারণে বছরে এখনও ৭০ লাখ প্রতিরোধযোগ্য মৃত্যু ঘটছে। সোমবার সংস্থাটির এক প্রতিবেদনে প্রত্যেক বছর দূষিত বায়ুর কারণে বিশ্বে লাখ লাখ মানুষের প্রাণহানি ঘটছে বলেও জানানো হয়েছে।
জাতিসংঘের স্বাস্থ্যবিষয়ক এই সংস্থার নতুন তথ্যে দেখা গেছে, বিশ্বের প্রত্যেক প্রান্তেই মানুষ বায়ু দূষণ মোকাবিলা করছে। তবে দরিদ্র দেশগুলোতে এই সমস্যা আরও প্রকট।
সংস্থাটির পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্যবিষয়ক পরিচালক মারিয়া নেইরা সাংবাদিকদের বলেছেন, বিশ্বের জনসংখ্যার প্রায় ১০০ ভাগই এখন এমন বায়ুতে শ্বাস নিচ্ছেন; যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশকৃত বায়ুমানের চেয়েও খারাপ।
তিনি বলেন, ‘এটি একটি প্রধান জনস্বাস্থ্য সমস্যা।’ চার বছর আগের প্রতিবেদনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছিল, বিশ্বের জনসংখ্যার ৯০ শতাংশেরও বেশি বায়ু দূষণের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
ডব্লিউএইচও বলেছে, ‘বায়ু দূষণের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতির প্রমাণের ভিত্তি দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং অনেক বায়ু দূষণকারী এমনকি নিম্ন স্তরের দূষণের কারণেও উল্লেখযোগ্য ক্ষতিসাধন করছে।’
যদিও গত বছর জাতিসংঘের তথ্যে বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারির লকডাউন এবং দেশে দেশে ভ্রমণ নিষেধাজ্ঞার ফলে বায়ু মানের সাময়িক উন্নতি ঘটেছে বলে জানানো হয়। তারপরও বায়ু দূষণ বড় ধরনের সমস্যা হিসেবে রয়ে গেছে।
গত বছর ডব্লিউএইচও তার বায়ুমান নির্দেশক গাইডলাইন পরিবর্তনের পর জানায়, পিএম২.৫ নামে পরিচিত ছোট এবং বিপজ্জনক বায়ুকণার গড় বার্ষিক ঘনত্ব প্রতি ঘনমিটারে ৫ মাইক্রোগ্রামের বেশি হওয়া উচিত নয়। তবে এরচেয়েও কম ঘনত্ব উল্লেখযোগ্য স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে।
সুইজারল্যান্ডভিত্তিক দূষণ প্রযুক্তি সংস্থা আইকিউএয়ার বলছে, বায়ুদূষণ এখন বিশ্বের সবচেয়ে বড় পরিবেশগত স্বাস্থ্য হুমকি। প্রত্যেক বছর বিশ্বজুড়ে ৭০ লাখের বেশি মানুষের প্রাণহানি ঘটে বায়ু দূষণের কারণে।
মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক বিভিন্ন ধরনের রোগ যেমন— প্রাণঘাতী ক্যান্সার এবং হৃদযন্ত্রের সমস্যা তৈরি করে পিএম-২.৫। আইকিউএয়ার বায়ূতে পিএম-২.৫’র যে উপস্থিতি পেয়েছে তা বৈশ্বিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত বিপজ্জনক বলে সতর্ক করে দিয়েছে।
গত মাসের শেষের দিকে ২০২১ সালে বিশ্বের ১১৭টি দেশ, অঞ্চল ও ভূখণ্ড এবং ৬ হাজার ৪৭৫টি শহরের বায়ুর মান নিয়ে বিশ্লেষণ করে আইকিউএয়ার বিশ্বের শীর্ষ বায়ু দূষণের দেশ এবং রাজধানীর তালিকা প্রকাশ করে। এই তালিকায় টানা চতুর্থবারের মতো ২০২১ সালে বিশ্বের সবচেয়ে দূষিত দেশের তকমা পেয়েছে বাংলাদেশ।
- ১বিএনপি নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে : নাহিদ ইসলাম
- ২ডিজিটাল ট্রেড ও ফ্রিল্যান্সারদের সহায়তায় একাধিক নতুন বিধান
- ৩স্বাস্থ্যখাতে গবেষণায় খুবই কম ব্যয় করা হচ্ছে: জিয়াউদ্দিন হায়দার
- ৪আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন কারাগারে
- ৫পাবনায় যমুনা ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী, সনদ ও ক্রেস্ট বিতরণ
- ৬মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৭ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘বাংলা কিউআর’ চালু করল ব্র্যাক ব্যাংক
- ৮আল-আরাফাহ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ৯সিরাজগঞ্জে নদীভাঙন কবলিতদের পাশে জেলা প্রশাসক
- ১০২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৫সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৬শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৭নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৮টেকসই অর্থায়নে উল্লম্ফন, কমেছে পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগ
- ৯বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- ১০এনসিপি নতুন বন্দোবস্ত বাস্তবায়নের নামে ভন্ডের রাজনীতি করছে: রাশেদ খাঁন





পাঠকের মতামত