
বাগেরহাটের রামপালে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র্যালী, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সকালে রামপাল পাইলট বালিকা বিদ্যালয়ে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা একশনএইডের সহযোগিতায় ইনিশিয়েটিভ ফর রাইট ভিউয়ের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে এ কর্মসূচি আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান। এছাড়া বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামীমা আরা খানম, প্রকল্প সমন্বয়কারী সৌরভ ভদ্র, স্কুলের শিক্ষকমন্ডলী এবং শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বিদ্যালয়ে এসে মিলিত হয়। এসময় আয়োজকরা স্কুল প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন। পরে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও ভেষজ গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির ২০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে “নারীর হাতে সহনশীল কৃষি ও খাদ্য নিরাপত্তা” বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিচারকমণ্ডলীর মূল্যায়নের ভিত্তিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী তিনজন শিক্ষার্থীর হাতে পুরস্কার হিসেবে বই তুলে দেওয়া হয়।
পরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসী বলেন, “জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে উপকূলীয় এলাকার মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এ ধরনের উদ্যোগ সময়োপযোগী ও প্রশংসনীয়।”
বিশেষ অতিথি উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী গড়ে তুলতে আমাদের সবাইকে বেশি বেশি গাছ লাগাতে হবে। প্রতিটি পরিবারকে নিজ নিজ বাড়িতে অন্তত কয়েকটি করে গাছ রোপণের উদ্যোগ নিতে হবে।”
এনজে
- ১৩১ দফা ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব
- ২স্লুইসগেট রক্ষণাবেক্ষণ করবে স্থানীয় প্রশাসন: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৩চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ৪তথ্য বিকৃতের মাধ্যমে ট্রল করে শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে: শিক্ষামন্ত্রী
- ৫মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ
- ৬বাণিজ্য-বিনিয়োগ-প্রযুক্তিতে সহযোগিতা বাড়াতে আগ্রহী চীন: মির্জা ফখরুল
- ৭শুধু রাজনৈতিক বিশ্বাসের কারণে অনেককে হয়রানি করা হয়েছে
- ৮আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ৯কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ১০নবীনগরে ২৫ উপকারভোগীর মধ্যে বিনামূল্যে ছাগল বিতরণ
- ১কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ২দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৩শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল
- ৪ঝিনাইদহে ওসির সামনে দুই সাংবাদিকের ওপর হামলা
- ৫কুলাউড়ার র্যাবের অভিযানে ৪ জুয়ারী আটক
- ৬আয়নাঘর থেকে মুক্ত চাঁদপুরের রফিক মিজির সংগ্রামের গল্প
- ৭হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু
- ৮আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ৯বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ১০প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন বিকেলে





পাঠকের মতামত