
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) পোলিও ট্রানজিশন ইন্ডিপেনডেন্ট মনিটরিং বোর্ড (টিআইএমবি)-এর সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের বিশিষ্ট অণুজীববিজ্ঞানী ড. সেঁজুতি সাহা।
চাঁদপুরের কৃতী এই বিজ্ঞানী বর্তমানে চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন (সিএইচআরএফ)-এর ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। জনস্বাস্থ্য, সংক্রামক রোগ গবেষণা এবং জিনোমিক্সে তাঁর অবদান দেশ-বিদেশে প্রশংসিত।
বাংলাদেশে প্রথম করোনা ভাইরাসের (কোভিড-১৯) পূর্ণাঙ্গ জিনোম সিকোয়েন্স বা জিনোম বিন্যাস উন্মোচনকারী গবেষক দলের নেতৃত্ব দিয়ে ড. সেঁজুতি সাহা ব্যাপক পরিচিতি লাভ করেন। ২০২০ সালে করোনা মহামারির শুরুতেই তাঁর নেতৃত্বে দেশে প্রথমবারের মতো করোনাভাইরাসের জিনোম সিকোয়েন্সিং সফলভাবে সম্পন্ন হয়, যা দেশের জনস্বাস্থ্য গবেষণায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হয়।
ড. সেঁজুতি সাহা কানাডার ইউনিভার্সিটি অব টরন্টো থেকে মলিকুলার জেনেটিক্স বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এরপর কানাডার হসপিটাল ফর সিক চিলড্রেন এবং যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে পোস্টডক্টরাল প্রশিক্ষণ গ্রহণ করেন। ২০১৬ সালে উচ্চশিক্ষা ও গবেষণা শেষে শিশুদের সংক্রামক রোগ নিয়ে কাজ করার লক্ষ্য নিয়ে তিনি বাংলাদেশে ফিরে আসেন।
বর্তমানে তিনি চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনে বিশ্বমানের একটি জিনোমিক্স সেন্টার গড়ে তুলে জনস্বাস্থ্য ও সংক্রামক রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
কোভিড-১৯ গবেষণার পাশাপাশি বাংলাদেশে টাইফয়েডের জীবাণু সালমোনেলা টাইফি এবং মেনিনজাইটিস সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার জিনোম সিকোয়েন্সিং নিয়েও দীর্ঘদিন ধরে কাজ করছেন তিনি। তাঁর গবেষণার মাধ্যমে কোন কোন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বা ওষুধ প্রতিরোধক্ষমতা তৈরি হচ্ছে, তা আগেভাগেই শনাক্ত করা সম্ভব হচ্ছে, যা রোগ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
ড. সেঁজুতি সাহা দেশব্যাপী বিজ্ঞানের প্রতি আগ্রহ সৃষ্টি এবং তরুণদের বৈজ্ঞানিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ‘বিল্ডিং সায়েন্টিস্টস ফর বাংলাদেশ’ নামে একটি উদ্যোগও প্রতিষ্ঠা করেছেন।
বিজ্ঞানচর্চার পারিবারিক ঐতিহ্যও রয়েছে তাঁর পরিবারে। তাঁর বাবা অধ্যাপক ড. সমীর কুমার সাহা দেশের প্রখ্যাত অণুজীববিজ্ঞানী ও একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব। মা ড. সেতারুন্নাহারও একজন বিজ্ঞানী এবং তাঁর ছোট ভাইও অণুজীববিজ্ঞান নিয়ে গবেষণার সঙ্গে যুক্ত।
বিএইচ
- ১ভরিতে ২২১৬ টাকা বাড়িয়ে সোনার নতুন দাম কার্যকর
- ২বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন
- ৩শেরপুরে বিএনপি ছেড়ে দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান
- ৪শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ৫চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে যাত্রীবাহী বাস, নিহত ২
- ৬জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৩৪
- ৭বাংলাদেশের জন্য ভ্রমণ সতর্কতা শিথিল করল যুক্তরাষ্ট্র
- ৮টাঙ্গাইলে বাস ট্রাকের সংঘর্ষে শিশুসহ নিহত ৩
- ৯বিএনপি নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে : নাহিদ ইসলাম
- ১০ডিজিটাল ট্রেড ও ফ্রিল্যান্সারদের সহায়তায় একাধিক নতুন বিধান
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৫নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৬একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন
- ৭মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৮মিরসরাইয়ে পৈতৃক ভিটা রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন
- ৯বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- ১০এনসিপি নতুন বন্দোবস্ত বাস্তবায়নের নামে ভন্ডের রাজনীতি করছে: রাশেদ খাঁন





পাঠকের মতামত