
মহান স্বাধীনতা দিবস যথাযযোগ্য মর্যাদায় উদযাপন করলো বিসিক
শনিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)।
সকালে বিসিক ভবনে (৩৯৮, তেজগাঁও, প্রধান কার্যালয়) স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিনটির শুভ সূচনা করেন বিসিক চেয়ারম্যান মুহঃ মাহবুবর রহমান (গ্রেড-১)। এসময় বিসিক পরিচালনা পর্ষদের সদস্যগণ, বিসিক সচিব, ও বিসিকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
কর্মসূচির অংশ হিসেবে শিল্প মন্ত্রণালয় চত্বরে স্থাপিত জাতির পিতার ম্যুরালে শিল্প মন্ত্রণালয় কর্তৃক শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিসিক চেয়ার্যমান।
এসময় স্বপন কুমার ঘোষ, পরিচালক (অর্থ); মোহাম্মদ জাকির হোসেন, , পরিচালক (শিল্প উন্নয়ন ও সম্প্রসারণ); নেপাল চন্দ্র কর্মকার, পরিচালক (পরিকল্পনা ও গবেষণা); কাজী মাহবুবুর রশিদ, পরিচালক ( দক্ষতা ও প্রযুক্তি); মোঃ আব্দুল মতিন, পরিচালক (বিপণন,নকশা ও কারুশিল্প); প্রকৌশলী মোঃ শফিকুল আলম, মহাব্যবস্থাপক ও অধ্যক্ষ বিসিক প্রশিক্ষণ ইনস্টিটিউট (স্কিটি); অখিল রঞ্জন তরফদার, মহাব্যবস্থাপক (বিপণন)সহ বিসিকের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) ও তদূর্ধ্ব পদের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ।
এরপর বিসিক ভবনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিক চেয়ারম্যান মুহঃ মাহবুবর রহমান (গ্রেড-১)। সভাপতিত্ব করেন পরিচালক অর্থ জনাব স্বপন কুমার ঘোষ। আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিসিক পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, বিসিক সচিব, বিসিক শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতা-কর্মীসহ বিসিকের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তারানা জাহান তানিয়া, উপ-নিয়ন্ত্রক (সিপি) ফান্ড ও শেখ আলী আশরাফ, মাস্টার ক্রাফটসম্যান, নকশা কেন্দ্র, বিসিক, ঢাকা।
এছাড়াও বিসিকের একটি প্রতিনিধি দল সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে বিসিকের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন এবং বিসিক শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ আমির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আবদুল হালিমের নেতৃত্বে বিসিক শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। উল্লিখিত কর্মসূচিসমূহ ছাড়াও দিনটি উদযাপনের লক্ষ্যে বিসিকের নতুন ও পুরাতন ভবনে আলোকসজ্জাকরণসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছে বিসিক।
- ১শিশুর পড়াশোনা-স্বাস্থ্যের খোঁজ রাখতে চালু হচ্ছে ‘প্যারেন্ট সার্কেল’
- ২একাদশে ভর্তির আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর, ১২ নভেম্বর ক্লাস শুরুর চিন্তা
- ৩সব সূচকই উর্ধ্বমুখী, দিন দিন জনপ্রিয় হচ্ছে এজেন্ট ব্যাংকিং
- ৪নির্ধারিত সময়ে ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের কাজ শেষ করার নির্দেশ
- ৫আমদানি বাণিজ্য সহজ করতে এক ছাতার নিচে সব বিধিমালা
- ৬কুড়িগ্রাম সদর হাসপাতালে এন্ডোস্কপি সেবা চালু
- ৭দেশকে সম্পদশালী করাই প্রধানমন্ত্রীর আসল ইচ্ছা: পরিবেশমন্ত্রী
- ৮বিদেশি ব্যাংকের কাস্টডিয়ান কার্যক্রমে জটিলতা দূর করল বিএসইসি
- ৯চাঁদ দেখা যায়নি, ঈদে মিলাদুন্নবী ২৬ আগস্ট
- ১০রামপালের বিদ্যুৎকেন্দ্র নিয়ে মহাবিপাকে সরকার
- ১ডিএসইর এজিএম নাসির উদ্দিনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, থানায় জিডি
- ২শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত
- ৩যবিপ্রবি শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে রেল কর্তৃপক্ষকে প্রশাসনের চিঠি
- ৪‘মন্ত্রীর জুতা টানছে পুলিশ’ প্রচারণা অসত্য ও কল্পনাপ্রসূত : পুলিশ
- ৫রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলকে বিএনপির প্রার্থী ঘোষণা
- ৬অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা উধাও, গ্রেপ্তার ২
- ৭৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ সাবেক স্ত্রীর বিরুদ্ধে
- ৮রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলকে নির্বাচিত করতে চায় বিএনপি: চিফ হুইপ
- ৯কুয়েট অধ্যাপকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
- ১০রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা





পাঠকের মতামত