ডেস্ক নিউজ
প্রকাশিত: আগস্ট ৪, ২০২৫ ৭:২৪ পিএম

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রাম সেনানিবাসে জানাজা শেষে বীর মুক্তিযোদ্ধা, সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম হারুন-অর-রশীদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তাঁর শেষ ইচ্ছার প্রতি সম্মান জানিয়ে সেনাবাহিনীর প্রটোকল এবং বীর মুক্তিযোদ্ধা হিসেবে ‘গার্ড অব অনার’ দেওয়া হয়নি।

‘গার্ড অব অনার’ ছাড়া সাধারণভাবেই দাফন-কাফনের ব্যবস্থা করতে তিনি আগেই অছিয়ত করে রেখেছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

সোমবার (৪ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

২৪ পদাতিক ডিভিশনের জিওসির স্টাফ অফিসার মেজর শিহাব বলেন, ‘সেনানিবাসে তাঁর জানাজা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। হাটহাজারী উপজেলায় পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে। তিনি চক্ষুদান করেছেন, যা সন্ধানীকে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। শেষ ইচ্ছানুযায়ী গার্ড অব অনার দেওয়া হয়নি।

সোমবার (৪ আগস্ট) দুপুরে চট্টগ্রাম ক্লাবের একটি কক্ষ থেকে সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) এম হারুন-অর-রশীদের মরদেহ উদ্ধার হয়। চিকিৎসকরা ধারণা করছেন, রাতের কোনো সময়ে হৃদক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন। চট্টগ্রাম আদালতে ডেসটিনির একটি মামলায় হাজিরা দেওয়ার কথা ছিল তার।

এম জি

শেয়ার

পাঠকের মতামত

পাথরঘাটায় খালের পাড়ে জলবায়ু-সহনশীল ৭৫০০ বৃক্ষরোপণ

বরগুনার পাথরঘাটায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, উপকূলীয় জনগোষ্ঠীর অভিযোজন সক্ষমতা বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণের ...