
অনেকেই শখ করে বৃষ্টিতে ভেজেন। কখনও আবার মুষলধারে বৃষ্টি কিংবা ইলশেগুঁড়িতে বৃষ্টিতে বিপাকে পড়ে ভিজতে হয়। কিন্তু জানেন কি বৃষ্টির পানিতে চুল বেশিক্ষণ ভিজলে চুল রুক্ষ শুষ্ক নিষ্প্রাণ হয়ে যেতে পারে। এতে চুল ঝরার সমস্যাও বেড়ে যায়। তার উপর রয়েছে খুশকির সমস্যা। বৃষ্টির পানি চুলে পড়লে চুলের উজ্জ্বলতা কমে যায়। আসলে বৃষ্টির পানিতে প্রচুর পরিমাণে অ্যাসিডিক উপাদান রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বৃষ্টির পানিতে মিশে থাকে সোডিয়াম ক্লোরাইড, কার্বন, সালফার, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড। সেই সঙ্গে ধুলা-বালি, দূষণও থাকে। এ কারণে বৃষ্টির পানিতে চুলি ভিজলে বা ভেজালে কিছু বিষয় মেনে চলুন। যেমন-
১. বৃষ্টিতে ভিজলে বাড়ি ফিরে ভালোভাবে শ্যাম্পু করে কন্ডিশনার লাগিয়ে নিন। ভেজা চুল দীর্ঘক্ষণ না রাখাই ভালো। কারণ এতে অনেক বেশি রাসায়নিক উপাদান থাকে যা চুলের ক্ষতি করে।
২. বৃষ্টিতে চুল ভিজে গেলে একটা তোয়ালে মাথায় ভালোভাবে জড়িয়ে নিন। তোয়ালে পানি শুষে নিলে তারপর গোসল করুন। কখনোই বৃষ্টিতে ভেজা চুল শুকাতে হেয়ার ড্রায়ার ব্যবহার করবেন না।বিশেষজ্ঞরা বলছেন, শ্যাম্পু তো অবশ্যই করবেন কিন্তু অতিরিক্ত কন্ডিশনার ব্যবহার করার দরকার নেই। খেয়াল রাখবেন, চুলে যেন বৃষ্টির পানির কোনো নোংরা না থাকে।
৩. বৃষ্টির পানি ও আর্দ্রতা থেকে চুলকে বাঁচাতে মৃদু শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করুন। এটা চুল পরিষ্কার করে মসৃণ রাখে এবং গোঁড়া শক্ত করতে সাহায্য করে।
৪. বর্ষা মৌসুমে চুল বেশি বাঁধলে ভিতরে আর্দ্রতা জমে থাকে, এতে চুল ন্যাতানো দেখায়। চুল মুখে পড়লে একটা টপ নট বা একটা আলগা বিনুনিই যথেষ্ট। একটানা অনেকক্ষণ চুল বেঁধে রাখবেন না । মোটা দাঁড়ার চিরুনি দিয়ে ভালো করে চুল আঁচড়ান।
৫. চুলের যত্নে সপ্তাহে দুদিন হট অয়েল ম্যাসাজ করুন। এতে চুল গোড়া থেকে মজবুত থাকে। চুলের স্বাস্থ্য ভালো থাকে। সেই সঙ্গে চুল পড়ে যাওয়ার সমস্যাও কমে। তেল লাগিয়ে সারারাত রেখে দিন। পরদিন সকালে ভালো করে শ্যাম্পু করে নিন।
বর্ষায় ইচ্ছায় হোক কিংবা অনিচ্ছায়, মাথাতে বৃষ্টির পানি পড়তেই পারে। কিন্তু বিষয়টি অবহেলা করলে চলবে না।বেশিক্ষণ ভেজা অবস্থায় থাকলে সর্দি কাশি জ্বরের সঙ্গে চুলের ক্ষতি হতে পারে।
- ১এনএসইজেডে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি, তৈরি হবে বৈদ্যুতিক সরঞ্জাম
- ২১৬ বছরে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: চট্টগ্রামে আইনমন্ত্রী
- ৩খানজাহান আলী বিমানবন্দর চালু হলে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি
- ৪বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক
- ৫অনেক বছর পরে মানিকগঞ্জবাসীর স্বপ্ন পূরণের সুযোগ এসেছে: পর্যটন মন্ত্রী
- ৬নড়াইলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
- ৭তালিকাভুক্ত কোম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময় বাড়াল বিএসইসি
- ৮জুলাই নেতৃবৃন্দের অংশগ্রহণে ইবিতে ‘রিমেম্বারিং জুলাই’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত
- ৯২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮ হাজার ৪৭ কোটি টাকা
- ১০মাদারীপুরে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা
- ১সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ
- ২কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৩তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
- ৪বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- ৫চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ৬সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ৩৫
- ৭সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে
- ৮সরকারের পাঁচ মাসেই নানা কথা শুরু হয়েছে, সুযোগ হারানো যাবে না
- ৯চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
- ১০চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার বাবলু মারা গেছেন





পাঠকের মতামত