
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর ভাবে শোকাহত মাগুরা জেলা বিএনপি। মরহুমার আত্মার মাগফেরাত কামনায় জেলা বিএনপির পক্ষ থেকে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর দেড়টায় ভায়না মোড়ে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ এবং খাবার বিতরণ কর্মসূচি পালন করা হয়।
শোক সমাবেশে শোকাহত নেতাকর্মীরা মাগুরাবাসীর নিকট খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া প্রার্থনা।
মাগুরা ১ আসনের বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী আলহাজ্ব মনোয়ার হোসেন খান বলেন, গৃহবধূ থেকে ‘দেশনেত্রী’, এক রাজনৈতিক মহাকাব্যের অবসান। আজকের এই দিনটি আমাদের জন্য শোকের দিন। আমরা মাগুরাবাসীর কাছে বেগম জিয়ার জন্য সাধারণ মানুষের কাছে দোয়া চাই।
এসময় উপস্থিত ছিলেন, মাগুরা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহব্বায়ক আকতার হোসেন, যুগ্ন আহব্বায়ক আলমগীর হোসেন, মাগুরা পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল, মাগুরা সদর উপজেলা বিএনপির সাবেক আহব্বায়ক কুতুবউদ্দিন, মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহিম সহ বিভিন্ন স্তরের নেতাকর্মী।
- ১ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী
- ২তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- ৩‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর
- ৪মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
- ৫পল্টনে আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ
- ৬খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে পারে : আইজিপি
- ৭চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৮সৌদিতে ইয়েমেনের বিদ্রোহীদের হামলা, তেল পরিশোধনাগার থেকে বের হচ্ছে ধোঁয়া
- ৯ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ১০রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ১চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ২বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ৩চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৪রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৫কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু
- ৬হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
- ৭সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে দেশের নতুন চালিকাশক্তি: প্রধানমন্ত্রী
- ৮হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী
- ৯অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- ১০চট্টগ্রাম অঞ্চলে বন্যায় ভেসে গেল ফসল, কৃষকের মাথায় হাত





পাঠকের মতামত