ডেস্ক নিউজ
প্রকাশিত: আগস্ট ১২, ২০২৫ ৯:৫০ পিএম

চীনা প্রতিষ্ঠান বৈশিলি হাউজহোল্ড প্রোডাক্টস বাংলাদেশ কোম্পানি লিমিটেড চট্টগ্রামের মীরসরাই-এ অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চল-এ গৃহস্থালী পণ্য ও ব্যাগ উৎপাদনকারী একটি শিল্পকারখানা স্থাপনে ১ কোটি ৪ লাখ ৭০ হাজার মার্কিন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে।

এ লক্ষ্যে বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) ও বৈশিলি হাউজহোল্ড প্রোডাক্টস বাংলাদেশ কোম্পানি লিমিটেড-এর মধ্যে গতকাল (মঙ্গলবার) বেপজা কমপ্লেক্স, ঢাকা-তে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, বিএসপি, এনডিসি, পিএসসি এর উপস্থিতিতে বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মোঃ আশরাফুল কবীর এবং বৈশিলি হাউজহোল্ড প্রোডাক্টস বাংলাদেশ কোম্পানি লিমিটেড-এর চেয়ারম্যান মি. সান রানডং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এই বিদেশি প্রতিষ্ঠানটি প্রতিবছর ২ কোটি ১৪ লাখ ১০ হাজার পিস বিভিন্ন ধরনের গৃহস্থালীর জিনিসপত্র ও গৃহস্থালী সজ্জা সামগ্রীর পাশাপাশি ব্যাগও উৎপাদন করবে। প্রতিষ্ঠানটিতে ৯৮৯ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

বেপজার নির্বাহী চেয়ারম্যান বাংলাদেশে বিশেষত বেপজা অর্থনৈতিক অঞ্চলে বৈশিলি হাউজহোল্ডের এই বিনিয়োগকে স্বাগত জানান। তিনি জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের মাধ্যমে কারখানা নির্মাণকাজ দ্রুত শুরু করার জন্য তিনি বৈশিলি হাউজহোল্ড-কে আহ্বান জানান। এছাড়া, তিনি পরিবেশের বিষয় বিবেচনায় রেখে কারখানার ছাদে সোলার প্যানেল স্থাপন এবং বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা রাখার পরামর্শ দেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) মোঃ ইমতিয়াজ হোসেন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মোঃ তানভীর হোসেন, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মোঃ খুরশিদ আলম, বেপজা অর্থনৈতিক অঞ্চলের প্রকল্প পরিচালক মোহাম্মদ এনামুল হক, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ.এস.এম. আনোয়ার পারভেজ এবং বৈশিলি হাউজহোল্ড প্রোডাক্টস বাংলাদেশ কোম্পানি লিমিটেড এর প্রতিনিধি উপস্থিত ছিলেন।

এএ

শেয়ার

পাঠকের মতামত

১.৫ বিলিয়ন ডলারে ২১ বোয়িং কিনছে ইউএস-বাংলা, বিশ্ববাজারে বড় লক্ষ্য

বাংলাদেশের বেসরকারি বিমান পরিবহন খাতে সবচেয়ে বড় বহর সম্প্রসারণের ঘোষণা দিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। প্রায় ১ ...

কারখানা চালাতে সিএনজি স্টেশন থেকে গ্যাস চায় বিজিএমইএ ও বিকেএমইএ

তীব্র গ্যাস সংকটে উৎপাদন ব্যাহত হওয়ায় রপ্তানিমুখী পোশাক শিল্প সচল রাখতে ব্যতিক্রমী উদ্যোগের দাবি জানিয়েছে ...

রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী

দেশের রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম বলে উল্লেখ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। সোমবার ...

চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের আনোয়ারায় গড়ে ওঠা চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে (সিইআইজেড) শেষ পর্যন্ত এক বিলিয়ন মার্কিন ...

এনএসইজেডে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি, তৈরি হবে বৈদ্যুতিক সরঞ্জাম

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (এনএসইজেড) প্রায় ২০০ কোটি টাকা বিনিয়োগে বৈদ্যুতিক ও ইলেকট্রনিক ...

যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ

নতুন শুল্কনীতিতে বাংলাদেশের জন্য সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। নতুন এ সিদ্ধান্তের ফলে ...