
বৈদ্যুতিক গাড়ির যুগে প্রবেশ করতে চলেছে দেশ। সেই পরিপ্রেক্ষিতে এবার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটি পরামর্শ দিলো বিদ্যুৎ বিভাগকে। সম্প্রতি এই মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে ইলেকট্রিক গাড়ির বিষয়ে উদ্বুদ্ধ করতে সংশ্লিষ্টদের উদ্যোগ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
তবে কেউ যাতে অবৈধভাবে গাড়ি চার্জ করতে না পারে সে বিষয়েও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কমিটি। কমিটির বৈঠকের একটি কার্যপত্র থেকে এসব তথ্য জানা গেছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, বিশ্বের সঙ্গে তাল মেলাতে বৈদ্যুতিক যানবাহনে যেতে হবে। সে ক্ষেত্রে যানবাহনগুলো ডিজেলে চললে খরচ কত হবে, সিএনজিতে চললে কত এবং বিদ্যুতে কত হবে তার তুলনামূলক রিপোর্ট তৈরি করতে হবে।
তিনি মনে করেন, গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ির অর্ধেক যদি বৈদ্যুতিক গাড়িতে রূপান্তর করা হয়, তবে কী পরিমাণ গ্যাস বা ডিজেল সাশ্রয় হবে সেটাও দেখতে হবে।
এতে কার্বন নিঃসরণ কমবে কিনা সেটারও একটি চার্ট করতে হবে। তা দেখেই যাতে বোঝা যায় বৈদ্যুতিক যানবাহনের কী উপকারিতা আছে।
প্রসঙ্গত, বৈদ্যুতিক গাড়ির ক্ষেত্রে এগিয়ে আছে যুক্তরাষ্ট্র। দেশটির টেসলা এককভাবে বৈদ্যুতিক গাড়ি বানিয়ে সারা বিশ্বের নজর কেড়েছে। জাপানের টয়োটাও বৈদ্যুতিক গাড়ি উৎপাদনে উদ্যোগী হয়েছে। চীন-তাইওয়ানও এ তালিকায় যুক্ত হতে চলেছে।
আমদানিকারকরা বলছেন, দেশে গাড়ি আনার ক্ষেত্রে বড় বাধা হলো কর। সরকার গাড়িতে কর বাড়িয়েছে। আবার সেই কর জ্বালানি আমদানিতে ব্যয় করছে। তবে হাইব্রিড ও নন হাইব্রিড গাড়ি আমদানিতে কিছুটা কর ছাড় আছে। এতে হাইব্রিড গাড়ির দাম কমেছে। কম জ্বালানির এই গাড়ি জনপ্রিয়ও হচ্ছে। এই ধারাবাহিকতা বৈদ্যুতিক গাড়ির ক্ষেত্রে বজায় থাকলেও এটি সহজলভ্য হবে।
সংশ্লিষ্টরা বলছেন, বৈদ্যুতিক গাড়ির ক্ষেত্রে চার্জিং স্টেশনও বড় সমস্যা। এর জন্য নীতিমালা করছে বিদ্যুৎ বিভাগ। ওটার কাজ শেষ হলেই দেশে চার্জিং স্টেশন গড়ে উঠবে।
জানতে চাইলে বিদ্যুৎ বিভাগের এক কর্মকর্তা বলেন, আমাদের কাজ হচ্ছে বিদ্যুৎচালিত গাড়িগুলো বৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করছে কী তো দেখা। এজন্য পলিসি প্রণয়ন করা হচ্ছে। এটি প্রণীত হলেই বাণিজ্যিকভাবে চার্জিং স্টেশনের জন্য লাইসেন্স ইস্যু করা হবে। চার্জিং স্টেশন পর্যাপ্ত হলে এ ধরনের গাড়িও দ্রুত বাড়বে। প্রয়োজনীয় শিল্পও গড়ে উঠবে।
বিপি/ আই এইচ
- ১স্বাস্থ্য খাতে সুশাসন নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য
- ২জ্বালানি সংকট থেকে বের হতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী
- ৩৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে—এর নাম বিএনপি
- ৪হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু
- ৫পেশাগত দক্ষতা ও গবেষণা উন্নয়নে যবিপ্রবির সঙ্গে তিন প্রতিষ্ঠানের চুক্তি
- ৬১৮ বছরের জঞ্জাল ৫ মাসে পুরোপুরি পরিষ্কার সম্ভব নয়: মুক্তিযুদ্ধমন্ত্রী
- ৭ইনস্যুরেন্স ইনোভেশন চ্যালেঞ্জে চ্যাম্পিয়ন পাইওনিয়ার
- ৮কুষ্টিয়ার ‘মসলা গ্রামে’ কৃষকদের সঙ্গে বিএনপি নেতার মতবিনিময়
- ৯বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য
- ১০প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্ম বার্ষিকী উপলক্ষে ইবিতে দোয়া মাহফিল
- ১যশোর বোর্ডে প্রথম কুষ্টিয়া জিলা স্কুলের সামিউল
- ২চাঁদপুরে গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ
- ৩সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে নিরাপত্তা ঘাটতি ছিল কি না, তদন্তে বের হবে
- ৪চাঁদপুরে জমজ দুই বোনের একসঙ্গে জিপিএ-৫
- ৫নিরাপত্তাহীনতা থাকলে চিকিৎসকদের বিদেশমুখিতা বন্ধ হবে না : প্রধানমন্ত্রী
- ৬প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্ম বার্ষিকী উপলক্ষে ইবিতে দোয়া মাহফিল
- ৭বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য
- ৮শিক্ষকদের অশ্রু মুছতে আজ ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হচ্ছে: শিক্ষামন্ত্রী
- ৯মাদক সংশ্লিষ্টতার অভিযোগে চাঁদপুরে ৫ পুলিশ সদস্য বরখাস্ত
- ১০তাড়াশে সাংবাদিক মৃণাল সরকার মিলু গ্রেপ্তার





পাঠকের মতামত