
গভীর সাগরে সুস্পষ্ট লঘুচাপ সৃষ্টি হওয়ায় বরিশালে রাত থেকে বৃষ্টি হচ্ছে। বিআইডব্লিউটিএ বৈরী আবহাওয়ার কারণে বরিশাল নৌবন্দরকে দুই নম্বর সতর্ক সংকেত দেখিয়ে অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ।
বরিশাল নৌবন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।
বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে বুধবার (২৮ মে) রাত থেকে বাতাসের সঙ্গে বৃষ্টিপাত হচ্ছে। সকাল থেকে বৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়েছে স্কুল ও অফিসগামী মানুষ। এদিকে বরিশাল নদী বন্দর থেকে অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ থাকায় ভোলা, মেহেন্দীগঞ্জসহ বিভিন্ন রুটের যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।
এ বিষয়ে বরিশাল আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ সৃষ্টি হওয়ায় বরিশাল ও এর আশপাশের এলাকায় মাঝারি ও ভারী বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এ সময় পায়রা বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত ও বরিশাল নদী বন্দরকে দুই নম্বর সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। গত ২৪ ঘণ্টায় বরিশালে ৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বাতাসের গতিবেগ সর্বোচ্চ ছিল ১৫ কিলোমিটার ও সর্বনিম্ন ১০ কিলোমিটার।
বরিশাল নৌবন্দর কর্মকর্তা মোহাম্মদ সেলিম রেজা জানিয়েছেন, বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে বৈরী আবহাওয়া সৃষ্টি হওয়ায় নৌবন্দরকে দুই নম্বর সতর্ক সংকেত দেখিয়ে ১৬টি রুটে ছোট লঞ্চ চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ চলমান থাকবে। বড় লঞ্চের বিষয়ে বিকালে সিদ্ধান্ত হবে।
এনজে
- ১মে মাসে ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় ধাক্কা
- ২চাঁদপুরে এক কালভার্ট বদলে দেবে ৮ গ্রামের মানুষের জীবন
- ৩আসছে বিশেষ ট্রাইব্যুনাল, ৮২ লাখ মাদকাসক্তকে রক্ষায় আইনি সংস্কার
- ৪ভালো ফলন ও ন্যায্যমূল্যে হাসি ফুটেছে চাষিদের মুখে
- ৫হুমকির মুখে ১২০০ বিঘা আমন আবাদ, ঝুঁকিতে মাছ চাষ
- ৬পায়ে শিকল বাঁধা সেই নারী ফিরলেন স্বজনদের কাছে
- ৭কুড়িগ্রামের কাঁচকোলে ভাঙন মোকাবিলায় দিনরাত পাউবোর কাজ
- ৮জুলাইয়ের ১৮ দিনে এলো ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স
- ৯রেমিট্যান্স আহরণে বাংলাদেশ কৃষি ব্যাংকের মাইলফলক অর্জন
- ১০মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ
- ১সিরাজগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- ২কক্সবাজারে পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
- ৩নির্মাণাধীন চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধের কাজ দৃশ্যমান
- ৪রবি আজিয়াটার বোর্ড সভা ২৮ জুলাই
- ৫প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্র-সমাজের যৌথ দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক
- ৬ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন
- ৭ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত, জবাবে ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের
- ৮যমুনা ব্যাংকের বোর্ড সভা ২২ জুলাই
- ৯চিলমারীতে ফের তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ১০১৫ বছরের ধ্বংসযজ্ঞ অল্প সময়ে কাটিয়ে ওঠা সম্ভব নয়, তবে কাজ শুরু হয়েছে





পাঠকের মতামত