নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৫ ৪:৫৫ পিএম

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, প্রস্তাবিত বৈষম্যবিরোধী আইনের সংজ্ঞাই বৈষম্যমূলক।

শনিবার (৮ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘কার্যকর বৈষম্যবিরোধী আইন প্রবর্তন’ শীর্ষক নাগরিক সংলাপে এ মন্তব্য করেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, বৈষম্যবিরোধী আইনের প্রস্তাবনায় বৈষম্যের যে সংজ্ঞা দেওয়া হয়েছে তা সমর্থনযোগ্য নয়, বরং এখানেও বৈষম্য করা হয়েছে। সবাইকে যদি মানুষ হিসেবে চিহ্নিত করতে না পারা যায়, তবে এই আইনের সঠিক মূল্যায়ন সম্ভব নয়। তার মতে, আইনটির প্রস্তাবিত কাঠামো সঠিকভাবে মানুষকে মানুষ হিসেবে চিহ্নিত করতে ব্যর্থ হয়েছে।

অ্যাটর্নি জেনারেল সতর্ক করে বলেন, প্রস্তাবিত আইনটি বর্তমান রূপে কার্যকর হলে পদে পদে জনসাধারণকে ভোগান্তির শিকার হতে হবে এবং দীর্ঘসূত্রতার কারণে এর উদ্দেশ্য ব্যাহত হবে।

মো. আসাদুজ্জামান বলেন, আইনে যদি জরিমানা বা শাস্তির ব্যবস্থা না থাকে, তাহলে এর প্রয়োগ সঠিকভাবে করা সম্ভব হবে না। সংবিধানেও কিছু অংশে বৈষম্যের বিষয় উঠে এসেছে, যা অনুচিত। সর্বজনীন অধিকার হিসেবে মানবাধিকারকে সমুন্নত না রেখে সেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান হিসেবে বিভক্ত করা হয়েছে। রাজনৈতিক দর্শনের মাধ্যমেও বৈষম্য করা হচ্ছে। আমাদের এই দুষ্ট ক্ষতকে চিহ্নিত করে সঠিক ওষুধ প্রয়োগ করতে হবে।

সাম্প্রতিক সময়ে ‘২৪ না ৭১’ বিতর্ক প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল বলেন, এ ধরনের বিতর্ক ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে যারা প্রাণ দিয়েছেন, তাদের অসম্মান করা হবে। একইসঙ্গে ২০২৪ সালে যারা প্রাণ দিয়েছেন, তাদেরও ছোট করা হবে। বৈষম্যমূলক ধারণা রোধ করতে না পারলে রাজনীতিবিদদের ভোট দেব না–জনসাধারণের মধ্যে এই সচেতনতা আসা জরুরি।

শেয়ার

পাঠকের মতামত

পদত্যাগী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সংবিধান রক্ষা করেছি, নতুন সরকার দেশ চালাচ্ছে, এসব আমারই কৃতিত্ব

রাষ্ট্রপতি পদ থেকে সদ্য পদত্যাগ করা মো. সাহাবুদ্দিন বলেছেন, আমি সংবিধান রক্ষা করেছি, আমি কোনো ...

ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী

ধর্মীয় অনুভূতিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে সমাজ ও রাষ্ট্রে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে বলে মন্তব্য ...

মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ

রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ কয়েকটি বস্তু উদ্ধার করে সেগুলো নিষ্ক্রিয় করেছে পুলিশ। ...

রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ উপলক্ষ্যে হাফিজ উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা

বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় ...

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনের বাসভবনে নিরাপত্তাব্যবস্থা জোরদার

বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ...

উদীয়মান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় টিএসি অংশীদারদের সঙ্গে কাজ করবে বাংলাদেশ

উদীয়মান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষিণ-পূর্ব এশিয়ার বন্ধুত্ব ও সহযোগিতা চুক্তি (টিএসি)-এর অংশীদার দেশগুলোর সঙ্গে বাংলাদেশ ...

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গুরুতর স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন স্পিকার ...