প্রকাশিত: জুলাই ৫, ২০২৪ ১২:৩৬ পিএম , আপডেট: জুলাই ৫, ২০২৪ ১২:৩৯ পিএম

বোটানিক্যাল গার্ডেনে প্রবেশ মূল্য ৫ গুণ বৃদ্ধি এবং সময়ের সীমাবদ্ধতা দেয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে বিভিন্ন রানিং কমিউনিটি।

শুক্রবার (৫ জুলাই) সকালে বোটানিক্যাল গার্ডেনের সামনে মানববন্ধন করেন তারা।

এ সময়, প্রবেশ মূল্য ৫ গুণ বাড়ানোর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনরতরা। পূর্বের ফি বহালের পাশাপাশি সময়সীমা বেঁধে না দেয়ার জন্যও দাবি তোলেন তারা।

উল্লেখ্য, গত ২১ এপ্রিল ফি বাড়িয়ে একটি প্রজ্ঞাপন জারি করে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়। ৪ জুলাই থেকে সেটি কার্যকর হয়। সেখানে পূর্ণবয়স্কদের জন্য টিকিটের দাম ১০০ এবং শিশুদের জন্য ৫০ টাকা নির্ধারণ করা হয়।

এম জি

শেয়ার

পাঠকের মতামত

আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু: স্বাস্থ্য সচিব ও আইজিপিসহ ৮ জনকে আইনি নোটিশ

​রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের ‘অস্বাভাবিক’ মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য সচিব ও পুলিশের ...

প্রধানমন্ত্রীর কৃষি উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক ও কৃষি উপদেষ্টা নজরুল ইসলাম খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় ...