ডেস্ক নিউজ
প্রকাশিত: মে ২৩, ২০২৬ ৭:৪৬ পিএম , আপডেট: মে ২৩, ২০২৬ ৭:৪৭ পিএম

বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোর লভ্যাংশ ঘোষণায় নতুন নির্দেশনা জারি করেছে। শনিবার বাংলাদেশ ব্যাংকের পরিচালক মোহাম্মদ আবদুর রব স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। দেশের ব্যাংক খাতের সার্বিক পরিস্থিতি, আমানতকারীদের স্বার্থ সুরক্ষা, ব্যাংকগুলোর আর্থিক সক্ষমতা এবং বিনিয়োগকারীদের রিটার্ন বিবেচনায় এনে এ নির্দেশনা জারি করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানায়, ১৩ মার্চ ২০২৫ তারিখে জারিকৃত ডিওএস সার্কুলার নং-০১ এবং ১৫ মার্চ ২০২৬ তারিখে জারি করা এসপিসিডি সার্কুলার নং-০৫ অনুযায়ী ব্যাংকগুলোর লভ্যাংশ বিতরণ সংক্রান্ত নীতিমালা কার্যকর রয়েছে। ওই নীতিমালার আওতায় লভ্যাংশ ঘোষণার জন্য ব্যাংকগুলোকে কিছু অত্যাবশ্যকীয় শর্ত পরিপালনের নির্দেশনা দেওয়া হয়েছিল। একই সঙ্গে ক্যাপিটাল কনজারভেশন বাফারসহ ন্যূনতম মূলধন সংরক্ষণ হারের ভিত্তিতে নগদ ও স্টক লভ্যাংশ প্রদানের সীমা এবং সর্বোচ্চ Dividend Payout Ratio নির্ধারণ করা হয়।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, বর্তমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক পরিস্থিতিতে ভবিষ্যৎ ঝুঁকি মোকাবিলায় ব্যাংকগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং ব্যাংকিং খাতের মূলধন ভিত্তি আরও সুদৃঢ় করার লক্ষ্যে লভ্যাংশ ঘোষণার ক্ষেত্রে নতুন কিছু শর্ত আরোপ করা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, কোনো ব্যাংকের পরিশোধিত মূলধন (Paid-up Capital) দুই হাজার কোটি টাকার কম হলে তারা কোনো ধরনের নগদ লভ্যাংশ দিতে পারবে না। এছাড়া যেসব ব্যাংক সব শর্ত যথাযথভাবে পরিপালন করে নগদ লভ্যাংশ প্রদানে সক্ষম হবে, তারা ঘোষিত মোট লভ্যাংশের সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত নগদ লভ্যাংশ হিসেবে বিতরণ করতে পারবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এ নির্দেশনা ৩১ ডিসেম্বর ২০২৬ সমাপ্ত অর্থবছর এবং পরবর্তী বছরগুলোর লভ্যাংশ ঘোষণার ক্ষেত্রে কার্যকর হবে। পাশাপাশি ১৩ মার্চ ২০২৫ তারিখে জারি করা ডিওএস সার্কুলার নং-০১ এবং সংশ্লিষ্ট অন্যান্য সার্কুলারের সব নির্দেশনা আগের মতোই বহাল থাকবে।

শেয়ার

পাঠকের মতামত

চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের আনোয়ারায় গড়ে ওঠা চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে (সিইআইজেড) শেষ পর্যন্ত এক বিলিয়ন মার্কিন ...

ব্যাংকারদের শৃঙ্খলাভঙ্গের মামলা দুই মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে শৃঙ্খলা পরিপন্থি কাজের অভিযোগ ও শৃঙ্খলামূলক মামলা দুই মাসের মধ্যে ...

যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ

নতুন শুল্কনীতিতে বাংলাদেশের জন্য সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। নতুন এ সিদ্ধান্তের ফলে ...

খেলাপি হলে মিলবে না ইডিএফ ঋণের নতুন সুবিধা

রপ্তানিমুখী উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাঁচামাল আমদানিতে বৈদেশিক মুদ্রার অর্থায়ন আরও সুশৃঙ্খল করতে এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড (ইডিএফ) ...

বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবানের ওপর: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গত দেড়-দুই মাসের পরিশ্রমে প্রণীত সাম্প্রতিক বাজেটটি দেশের সর্বস্তরের ...