
বাজারে অর্থের জোগান বাড়াতে ব্যাংক রেট কমিয়ে ৪ শতাংশ করেছে কেন্দ্রীয় ব্যাংক। বুধবার (২৯ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে মুদ্রানীতির এ প্রতিবেদন প্রকাশ করা হয়। করোনা মহামারিতে বিপর্যস্ত অর্থনীতি পুনরুদ্ধার এবং সরকার নির্ধারিত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে চলতি (২০২০-২১) অর্থবছরের জন্য ‘সম্প্রসারণমুখী’ মুদ্রানীতি ঘোষণা করে কেন্দ্রীয় ব্যাংক।
ঘোষিত মুদ্রানীতি নিয়ে গভর্নর ফজলে কবির বলেন, সম্প্রতি ঘোষিত সুদহার যৌক্তিকীকরণ নীতিমালার সঙ্গে সামঞ্জস্য রেখে গত ৬ নভেম্বর ২০০৩ থেকে প্রায় ১৭ বছর ধরে অপরিবর্তিত থাকা ব্যাংক রেট বর্তমানে বিদ্যমান ৫ শতাংশ থেকে ১০০ বেসিস পয়েন্ট হ্রাস করে ৪ শতাংশে পুনর্নির্ধারণ করা হলো।
জানা গেছে, ২০০৩ সালের পর থেকে ব্যাংক রেট ৫ শতাংশ ছিল। বিভিন্ন পলিসি রেট কমানো হলেও ব্যাংক রেট অপরিবর্তিত ছিল এই দীর্ঘ সময়। ব্যাংক রেট হলো কেন্দ্রীয় ব্যাংক থেকে ব্যাংকগুলো পুনঃঅর্থায়ন সুবিধা নিয়ে গ্রাহকদের ঋণ সুবিধা দেয় তার সুদের হার।
সরকার যে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে তার একটি বড় অংশ ব্যাংকগুলো পুনঃঅর্থায়ন সুবিধার মাধ্যমে বাস্তবায়ন করবে।
নতুন মুদ্রানীতিতে রেপো (পুনঃক্রয় চুক্তি) ও রিভার্স রেপোর সুদহার আরও এক দফা কমিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ব্যাংকগুলো যখন কেন্দ্রীয় ব্যাংক থেকে ধার করে, তখন তার সুদহার ঠিক হয় রেপোর মাধ্যমে। ব্যাংকগুলোর তহবিল খরচ কমানোর পাশাপাশি চাহিদা অনুযায়ী তারল্য সরবরাহ বাড়াতে নতুন মুদ্রানীতিতে রেপোর হার ৫ দশমিক ২৫ শতাংশ থেকে ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে ৪ দশমিক ৭৫ শতাংশ করা হয়েছে। রিভার্স রেপোর মাধ্যমে ব্যাংকগুলো তাদের উদ্বৃত্ত অর্থ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখে। এক্ষেত্রে সুদহার ৭৫ বেসিস পয়েন্ট কমিয়ে ৪ শতাংশ করা হয়েছে।
- ১মানবপাচারকারীদের নতুন কৌশল মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ
- ২সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের সময় এখনো হয়নি: ডা. তাহের
- ৩জুলাই আন্দোলনে জাতিকে চরম ত্যাগ-তিতিক্ষা এবং রক্তমূল্য দিতে হয়েছে
- ৪বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে অজুহাতের মাধ্যমে দায়িত্ব এড়াতে চাই না
- ৫পাথরঘাটায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতাকর্মী আটক
- ৬অবহেলায় ক্ষয় হচ্ছে বিশ্ব ঐতিহ্যের নয় গম্বুজ মসজিদ
- ৭৩য় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে
- ৮চুয়াডাঙ্গা আদালত চত্বরে ভুয়া আইনজীবীসহ দুইজন আটক
- ৯এবার ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি শনাক্ত
- ১০মাসিক সম্মানি পাবে ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন ধর্মীয় উপাসনালয়ের কর্মীরা : জনপ্রশাসন উপদেষ্টা
- ১চাঁদপুরে জুলাই আন্দোলনের মামলায় ৩৭৮ জনের বিরুদ্ধে চার্জশিট
- ২নবীনগরে দেড়শ বিঘায় নতুন সম্ভাবনার আউশ আবাদ
- ৩চাঁদপুর ট্রাফিক পুলিশের রেকর্ড পরিমাণ মামলা ও জরিমানা আদায়
- ৪বিপর্যস্ত চাঁদপুর,ধরাছোঁয়ার বাইরে মাদক কারবারিরা
- ৫পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের বৃহস্পতিবার লেনদেন বন্ধ
- ৬ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও যোদ্ধাদের সম্মাননা প্রদান
- ৭ডিএসইর ছাঁটাই হওয়া কর্মকর্তা-কর্মচারীদের স্ব-স্ব পদে পুনর্বহাল দাবি
- ৮মৌলভীবাজারের আলোচিত রাজকান্দি বনের রেঞ্জ কর্মকর্তা প্রীতম বদলি
- ৯‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’: ইতিহাসের শিক্ষা, বৈষম্যহীন সমাজ ও ভবিষ্যতের বাংলাদেশ
- ১০শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার





পাঠকের মতামত