
মোহাম্মদ উল্লাহ, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সবচেয়ে ব্যস্ততম ফেরিঘাট সড়কটি বৃষ্টি হলেই মৃত্যু ফাদে পরিণত হয়ে যায়। ঘণ্টা খানেক ভারি বর্ষণ হলেই বাঞ্ছারামপুর নবীনগর -কড়িকান্দি ফেরিঘাট সড়কের বিভিন্নস্থান পানির নিচে চলে যায়। সড়কে নেই পানি নিষ্কাশনের ব্যবস্থা।
পৌরসভার ব্যস্ততম রাস্তা মাতুরবাড়ি মোড় থেকে বাঁশগাড়ি হয়ে কড়িকান্দি পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার রাস্তার প্রায় জায়গাই পানির নিচে চলে যায় বৃষ্টি হলেই।
চলাচলে বিঘ্ন ঘটার পাশাপাশি খানাখন্দ যুক্ত সড়কটিতে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। কর্মজীবী মানুষের দুর্ভোগ বৃদ্ধি পাওয়ায় দ্রুত সড়কটি সংস্কারের পাশাপাশি পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে পানি নিষ্কাশনের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
প্রতিদিন এই সড়ক দিয়ে বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর, কসবা, কুমিল্লার হোমনা, তিতাস, মুরাদনগর ও দেবিদ্বার উপজেলার লোকজন ও যানবাহন যাতায়াত করছে। খানাখন্দের কারণে ভোগান্তির শিকার হচ্ছে ৭ উপজেলার কয়েক লাখ মানুষ।
খোঁজ নিয়ে জানা গেছে, বাঞ্ছারামপুর উপজেলায় সড়ক ও জনপথের ৫১ কিলোমিটার সড়ক রয়েছে। এর মধ্যে সদর থেকে হোমনা পর্যন্ত ১৩ কিলোমিটার। কড়িকান্দি ফেরিঘাট থেকে পূর্বহাটি সল্পা সেতু পর্যন্ত ২৪ কিলোমিটার। কড়িকান্দি ফেরিঘাট থেকে জীবনগঞ্জ বাজার পর্যন্ত ২৩ কিলোমিটার। এসব সড়ক ব্যবহার করে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর, কসবা, কুমিল্লার মুরাদনগর, দেবিদ্বার, হোমনা ও তিতাস উপজেলার লোকজন যাতায়াত করে। বিশেষ করে কড়িকান্দি থেকে ফেরি পার হয়ে স্বল্প সময়ে ঢাকায় যাওয়া যায়।
এ কারণে সড়কটি পাশের উপজেলার চালক ও যাত্রীদের কাছে গুরুত্বপূর্ণ। কিন্তু সড়কটির অবস্থা বেহাল। বিশেষ করে কড়িকান্দি ফেরিঘাট-বাঞ্ছারামপুর সদর-জীবনগঞ্জ বাজার সড়কের ২৩ কিলোমিটার। সড়কের বিভিন্ন জায়গায় কার্পেটিং উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্তের কারণে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে, প্রায়ই ঘটছে দুর্ঘটনা। তবে সংস্কারের উদ্যোগ নেই সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের।
কড়িকান্দি-বাঞ্ছারামপুর-জীবনগঞ্জ সড়ক ঘুরে দেখা গেছে, বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত। একটু বৃষ্টি হলেই পানি জমে যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এসব গর্তের কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। ছয়ফুলাকান্দি বাজারে উত্তর ও দক্ষিণ পাশের গর্তগুলো এতই গভীর যে, সিএনজিচালিত অটোরিকশা বৃষ্টি হলে তলিয়ে যায়। দশআনী মোড়ে ও পাশে রয়েছে বড় দুটি গর্ত। ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে যাতায়াতের একমাত্র সড়ক এটি। আইয়ুবপুর গ্রামের বিভিন্ন জায়গায়, চরছয়ানী ও কানাই নগর, দুর্গারামপুর-জগন্নাথপুর ব্রিজের পূর্ব পাশের রাস্তায়ও গর্ত তৈরি হয়েছে। একটু বৃষ্টি হলেই তলিয়ে যায় এ সড়ক। তখন যান চলাচল করতে গিয়ে প্রায় দুর্ঘটনার কবলে পড়ে।
সিএনজিচালিত অটোরিকশার চালক আব্দুল্লাহ জানান, অনেক বছর ধরে এই রাস্তার অবস্থা বেহাল। মাঝেমধ্যে অল্প একটু করে ইট ফেলে। এতে আরো যান চলাচল ব্যাহত হয়।
নবীনগরের মাইক্রোবাসের চালক কুদরত মিয়া বলেন, এই সড়ক ব্যবহার করে প্রায়ই ঢাকায় যাতায়াত করি; কিন্তু রাস্তার বিভিন্ন অংশে বড় বড় গর্ত থাকার কারণে চলাচল করতে অনেক কষ্ট হয়। একটু বৃষ্টি হলে পানি জমে থাকার কারণে গাড়ি আটকে যায় গর্তে।
সড়ক ও জনপথ বিভাগের বাঞ্ছারামপুর কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী সিদ্দিকুর রহমানের বলেন, কড়িকান্দি ফেরিঘাট থেকে জীবনগঞ্জ বাজারে যাতায়াতের রাস্তার অনেক জায়গায় বৃষ্টির কারণে ভেঙে গর্ত তৈরি হয়েছে। পর্যায়ক্রমে গর্তগুলো সংস্কার করা হচ্ছে। আইয়ুবপুরে সড়কের সঙ্গে বাড়িঘরের কারণে রাস্তা থেকে পানি নামতে না পারায় পানি জমে যাচ্ছে। আমরা কাজ চালিয়ে যাচ্ছি। সব ঠিক হয়ে যাবে।
এম জি
- ১গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: জামায়াত আমির
- ২৫ মাসে সব মন্ত্রণালয়েই সফলতা এসেছে: মাহদী আমিন
- ৩৩১ দফা ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব
- ৪স্লুইসগেট রক্ষণাবেক্ষণ করবে স্থানীয় প্রশাসন: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৫চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ৬তথ্য বিকৃতের মাধ্যমে ট্রল করে শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে: শিক্ষামন্ত্রী
- ৭মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ
- ৮বাণিজ্য-বিনিয়োগ-প্রযুক্তিতে সহযোগিতা বাড়াতে আগ্রহী চীন: মির্জা ফখরুল
- ৯শুধু রাজনৈতিক বিশ্বাসের কারণে অনেককে হয়রানি করা হয়েছে
- ১০আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ১কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ২আয়নাঘর থেকে মুক্ত চাঁদপুরের রফিক মিজির সংগ্রামের গল্প
- ৩শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল
- ৪ঝিনাইদহে ওসির সামনে দুই সাংবাদিকের ওপর হামলা
- ৫কুলাউড়ার র্যাবের অভিযানে ৪ জুয়ারী আটক
- ৬হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু
- ৭প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন বিকেলে
- ৮আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ৯বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ১০মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ





পাঠকের মতামত