
মৌলভীবাজারের কুলাউড়ায় গভীর রাতে পুলিশ পরিচয়ে গাড়ি থামিয়ে তল্লাশির নামে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থ, মোবাইল, অলংকার সহ দামি জিনিস পত্র নেওয়ার পাশাপাশি একটি প্রাইভেট ফিল্টার গাড়ি নং (ঢাকা মেট্রো গ-২৯-৮৭০৮) গাড়িটি ছিনতাই করে নিয়ে যায়। পরে গাড়িটি হবিগঞ্জের চুনারুঘাটের তেলিয়াপাড়া রোডের একটি বাসার সামনে থেকে উদ্ধার করা হয়েছে।
ঘটানাটি ঘটেছে (২৮শে জুন) রোববার দিবাগত রাত দেড়টার দিকে কুলাউড়া-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের লুহাইনি চা-বাগান সংলগ্ন এলাকায়।
জানা যায়, সিলেটের বিয়ানীবাজার পৌরসভার শুভাতলা এলাকার বাসিন্দা, বিয়ানীবাজার প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও সাপ্তাহিক সম্ভাবনার সম্পাদক সাংবাদিক মাছুম আহমদ তার স্ত্রী সন্তানকে নিয়ে নিজের ব্যক্তিগত প্রাইভেট ফিল্টার গাড়ি নিয়ে চিকিৎসার জন্য ঢাকার উদ্দেশ্যে রাতে বাড়ি থেকে রওয়ানা দেন। রাত প্রায় দেড়টার দিকে কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার লুহাইনি নামক পাহাড়ী এলাকায় পৌঁছালে পুলিশের পোশাক পরিহিত ৩ জন গাড়ি থামিয়ে তল্লাশি শুরু করেন। এক পর্যায়ে চা- বাগানের ভেতর থেকে আরো ৫-৬ জন যুবক অস্ত্র সহ এসে প্রথমে গাড়ি চালক রেজাউল কে ধরে গভীর জঙ্গলে নিয়ে যায় এবং পরে মাছুম ও তার স্ত্রী কন্যাকে জঙ্গলের ভেতর নিয়ে তাদের উড়না দিয়ে হাত বেঁধে ফেলে এবং অস্ত্রের মুখে জিম্মি চিকিৎসার জন্য রাখা নগদ ১ লক্ষ ১০ হাজার টাকা, দামী ৩টি মোবাইল ফোন, রূপার চেইন সহ দামি জিনিস পত্র নিয়ে যায়। এদিকে রাস্তায় থাকা তাদের প্রাইভেট গাড়িটি ডাকাত দলের অন্য সদস্যরা ছিনতাই করে মৌলভীবাজারের দিকে নিয়ে যায়।
ডাকাতির শিকার মাছুম জানান, চিকিৎসার জন্য তিনি স্ত্রী কন্যাকে ওইদিন রাতে নীজ বাড়ি থেকে ঢাকায় যাচ্ছিলেন। এসময় উক্ত স্থানে পৌঁছালে পুলিশের পোশাক পরিহিত ৩ জন পুলিশ তাঁদের গাড়ি থামানোর জন্য সংকেত দিলে গাড়ি চালক রেজাউল গাড়ি থামান। এসময় তারা তল্লাশির কথা বলে ড্রাইভারকে বের হয়ে আসতে বললে সাথে সাথে আরো ৫-৬ জন অস্ত্রধারী ডাকাত চা বাগানের ভেতর থেকে বের হয়ে তাদের জিম্মি করে ফেলে। ডাকাতরা নগদ অর্থ, মোবাইল রূপার অলংকার সহ অন্যান্য জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এসময় তাদের প্রাইভেট গাড়িটি ছিনতাই করে নিয়ে গেলেও গাড়িতে জিপিএ ট্র্যাকিং ডিভাইস থাকায় তারা সেটা ব্যবহার করে সোমবার সকালে হবিগঞ্জের চুনারুঘাট তেলিয়াপাড়া রোড থেকে গাড়িটি উদ্ধার করেন। তবে গাড়িতে কাউকে পাওয়া যায়নি।
এব্যাপারে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গাড়ি উদ্ধার হয়েছে। ডাকাতির ঘটনায় কারা জড়িত রয়েছে তার রহস্য উদঘাটনে মাঠে পুলিশের একাধিক টিম কাজ করছে। আশা করা যাচ্ছে শীঘ্রই অপরাধীদের সনাক্ত করা যাবে। অভিযান অব্যাহত রয়েছে।
এনজে
- ১মে মাসে ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় ধাক্কা
- ২চাঁদপুরে এক কালভার্ট বদলে দেবে ৮ গ্রামের মানুষের জীবন
- ৩আসছে বিশেষ ট্রাইব্যুনাল, ৮২ লাখ মাদকাসক্তকে রক্ষায় আইনি সংস্কার
- ৪ভালো ফলন ও ন্যায্যমূল্যে হাসি ফুটেছে চাষিদের মুখে
- ৫হুমকির মুখে ১২০০ বিঘা আমন আবাদ, ঝুঁকিতে মাছ চাষ
- ৬পায়ে শিকল বাঁধা সেই নারী ফিরলেন স্বজনদের কাছে
- ৭কুড়িগ্রামের কাঁচকোলে ভাঙন মোকাবিলায় দিনরাত পাউবোর কাজ
- ৮জুলাইয়ের ১৮ দিনে এলো ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স
- ৯রেমিট্যান্স আহরণে বাংলাদেশ কৃষি ব্যাংকের মাইলফলক অর্জন
- ১০মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ
- ১সিরাজগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- ২কক্সবাজারে পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
- ৩নির্মাণাধীন চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধের কাজ দৃশ্যমান
- ৪রবি আজিয়াটার বোর্ড সভা ২৮ জুলাই
- ৫প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্র-সমাজের যৌথ দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক
- ৬ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন
- ৭ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত, জবাবে ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের
- ৮যমুনা ব্যাংকের বোর্ড সভা ২২ জুলাই
- ৯চিলমারীতে ফের তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ১০১৫ বছরের ধ্বংসযজ্ঞ অল্প সময়ে কাটিয়ে ওঠা সম্ভব নয়, তবে কাজ শুরু হয়েছে





পাঠকের মতামত