জেলা প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৬ ৭:৫০ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের উরখুলিয়া গ্রামে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এ সমাবেশে পূর্ব বিরোধকে কেন্দ্র করে সম্ভাব্য বিশৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।

সমাবেশে স্থানীয়দের অভিযোগ, মরহুম লাল মিয়া মাস্টারের পরিবারের সদস্যরা গ্রামে এসে বিভিন্ন সময়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন। এতে গ্রামে নতুন করে উত্তেজনা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

মতি মেম্বারের সভাপতিত্বে ও আব্দুল আউয়ালের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন ইউপি সদস্য রফিকুল ইসলাম মনা, ফিরোজ মিয়া, বাছির মিয়া, শামছুল হক, সিদ্দিক মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, ১৯৮১ সাল থেকে গ্রামে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে অতীতে একাধিক সহিংস ঘটনা ঘটে এবং অন্তত ১১টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

সর্বশেষ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে ২০০৯ সালে। এরপর গ্রামবাসীর সম্মিলিত প্রচেষ্টায় এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রয়েছে।

সমাবেশে অভিযোগ করা হয়, বর্তমানে কিছু ব্যক্তি গ্রামে উন্নয়নমূলক কাজে বাধা দিচ্ছেন। বিশেষ করে রাস্তা নির্মাণের কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে, যা গ্রামে নতুন করে বিরোধ সৃষ্টি করতে পারে।

ইউপি সদস্য রফিকুল ইসলাম মনা বলেন, গ্রামে কোনো ধরনের বিশৃঙ্খলা সহ্য করা হবে না এবং শান্তি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

আব্দুল আউয়াল বলেন, দীর্ঘদিনের সহিংসতা থেকে গ্রামকে মুক্ত রাখতে সবাইকে সচেতন থাকতে হবে। কেউ অশান্তি সৃষ্টির চেষ্টা করলে গ্রামবাসী তা প্রতিরোধ করবে।

সভাপতির বক্তব্যে মতি মেম্বার বলেন, গ্রামে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

অতীতের মতো পরিস্থিতি আর ফিরতে দেওয়া হবে না। এ বিষয়ে তিনি সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন।

ইএটি

শেয়ার

পাঠকের মতামত

চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার বাবলু মারা গেছেন

চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট রাজনীতিবিদ মাহবুব আনোয়ার বাবলু ইন্তেকাল করেছেন ...

শ্রীলঙ্কান ফিশিং বোট ও দুই জেলেকে উদ্ধার করেছে মহেশখালীর জেলেরা

কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের জিয়াউর রহমানের মালিকানাধীন একটি ফিশিংবোট সাগরে মাছ ধরা ...

পঞ্চগড়ে শিল্পায়নে বিনিয়োগে আগ্রহী মালয়েশিয়ান প্রতিষ্ঠান

পঞ্চগড়ে কৃষিভিত্তিক শিল্প, তথ্যপ্রযুক্তি ও সৌরবিদ্যুৎ উৎপাদন খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে মালয়েশিয়ার ব্যবসায়িক প্রতিষ্ঠান ...