
ব্রাহ্মণবাড়িয়ায় পরিত্যক্ত স্কুলঘর ধসে চার শিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা শহরের পশ্চিম পাইকপাড়ায় শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন, সামিয়া (৭), হাবিবা (৭), মারিয়া (৮) ও নাজমুল (১২)। আহতদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সরকারিভাবে পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়টির টিনশেড ঘরে পড়াশোনা শুরু হয়। দীর্ঘদিন আগে স্কুলটি পাশে আধাপাকা ভবনে স্থানান্তরিত করা হয়। এরপর থেকে টিনশেডের স্কুলঘরটি পরিত্যক্ত হয়ে ঝুঁকিপূর্ণ হয়ে যায়।
মঙ্গলবার দুপুরে স্কুল ছুটি হওয়ার পর শিক্ষার্থীরা পুরাতন স্কুলঘরের পাশ দিয়ে যাচ্ছিলো। এ সময় হঠাৎ টিনের স্কুলঘরটি ভেঙে পড়ে। এতে ৪ শিক্ষার্থী আহত হয়। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান চালাচ্ছে।
প্রত্যক্ষদর্শী সাইফুল ইসলাম বলেন, আমি আমার মেয়েকে স্থানীয় একটি স্কুল থেকে নিতে যাচ্ছিলাম। এ সময় বিকট শব্দ পেয়ে দেখি স্কুলঘরটি ভেঙে পড়েছে। আমি দৌড়ে কাছে গিয়ে দেখি ৩ শিশু পুকুরের পানিতে পড়ে গেছে। একজন আহত হয়ে ভেতরে। পরে অন্যান্যদের নিয়ে আহতদের উদ্ধারের চেষ্টা করি।
শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিদুল ইসলাম বাণিজ্য প্রতিদিনকে বলেন, শব্দ পেয়ে শিক্ষকরা এসে দেখেন পরিত্যক্ত ঘরটি পড়ে গেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
এ বিষয়ে ঘটনাস্থলে আসা ১নং শহর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক হুমায়ুন কবির জানান, স্কুলঘর ধসের খবর পেয়ে আমরা এসেছি। হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।
ফেজবুকে আমাদের সাথে যুক্ত হতে ক্লিক করুন ।
আরও খবর জানতে ক্লিক করুন।
- ১টয়লেটের ট্যাংকিতে মিলল স্কুলশিক্ষিকার লাশ; হত্যার অভিযোগ
- ২লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ
- ৩ম্যারিকোর অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা
- ৪পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফেরদৌসি শাহরিয়ার আর নেই
- ৫সিরাজগঞ্জে অস্তিত্বহীন মিলে চাল বরাদ্দের অভিযোগ
- ৬কাপাসিয়ায় ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, অনিয়মের অভিযোগ
- ৭এনসিপির সমাবেশ ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন
- ৮সেতু বিভাগের সচিব এর সাথে পিপিপি প্রকল্পের বিকল্প ঋণদাতা প্রতিনিধিদলের সাক্ষাৎ
- ৯বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম
- ১০চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ১শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ২চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৩হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৪পাথরঘাটায় খালের পাড়ে জলবায়ু-সহনশীল ৭৫০০ বৃক্ষরোপণ
- ৫লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
- ৬ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ৭স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৮জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে যবিপ্রবির ছাত্রী হলে প্রকাশ হবে দেয়াল পত্রিকা
- ৯সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ১০কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান





পাঠকের মতামত