ডেস্ক নিউজ
প্রকাশিত: মে ২০, ২০২৬ ১০:০৭ পিএম

ঈদুল আজহা উপলক্ষ্যে দেশজুড়ে কার্ডহোল্ডারদের বিশেষ সুবিধা দিচ্ছে ব্র্যাক ব্যাংক। ব্যাংকটির ঈদ ক্যাম্পেইনে শপিং, গ্রোসারি, কোরবানিসেবা, ইলেকট্রনিক্স, ডাইনিং ও ভ্রমণে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট, ক্যাশব্যাক, রিওয়ার্ড পয়েন্ট ও ০% কিস্তি সুবিধা।

গ্রাহকদের ঈদকে আরও আনন্দময় ও স্বাচ্ছন্দ্যময় করে তুলতে এই ক্যাম্পেইনটি চালু করেছে ব্যাংকটি, যেখানে দেশের বিভিন্ন প্রান্তের ব্র্যাক ব্যাংক কার্ডহোল্ডাররা এই আকর্ষণীয় অফারগুলো উপভোগ করতে পারবেন।

শপিং ও লাইফস্টাইল

ঈদ উপলক্ষ্যে ডায়মন্ড ও গোল্ড কেনাকাটায় সর্বোচ্চ ৩০% পর্যন্ত ছাড় পাওয়া যাবে। আমিষী, ডি ডামাস, আমিন জুয়েলারি, সন্দ্বীপ গৃহিণী জুয়েলার্স, কমলা ভান্ডার জুয়েলার্সসহ আরও অনেক আউটলেটে এই সুবিধা পাওয়া যাবে।

এছাড়াও অ্যাস্টোরিয়ন, রাইজ, জিওর্দানো, টুয়েলভ ক্লোদিং, বিশ্বরঙ, এমব্রেলা, সারা লাইফস্টাইল, প্রিমস কালেকশনস, লেন্ড, ক্লোথেন, স্পার্ক গিয়ার এবং ওয়াচ ওয়ার্ল্ডসহ বিভিন্ন লাইফস্টাইল ব্র্যান্ডে মিলবে সর্বোচ্চ ২০% পর্যন্ত ছাড়।

পশু ও কোরবানিসেবা

ঈদুল আজহায় কার্ডহোল্ডাররা ঢাকার মধ্যে কোরবানির পশু কিনলে পাবেন ফ্রি হোম ডেলিভারি সুবিধা। পাশাপাশি সানশাইন ক্যাটল, আপনজোন অ্যাগ্রো লিমিটেড, এহসান ক্যাটল, সামারাই ক্যাটল, সাভার অ্যাগ্রো, আবদুল মালেক অ্যাগ্রো, আল মাদিনা ক্যাটল ও বুচার শপে কোরবানির পশু প্রসেসিং সেবায় মিলবে সর্বোচ্চ ২০% ছাড়।

এছাড়াও দিয়াবাড়ি, মতিঝিল ও রাজশাহীর হাটের নির্বাচিত মার্চেন্টে ব্র্যাক ব্যাংক কিউআর বা পিওএস-এর মাধ্যমে ন্যূনতম ২০ হাজার টাকা লেনদেন করলে ডেবিট কার্ডহোল্ডাররা পাবেন দ্বিগুণ রিওয়ার্ড পয়েন্ট (সর্বোচ্চ ৩ হাজার পয়েন্ট)।

ফ্রিজ, ইলেকট্রনিক্স ও ফার্নিচারে ০% ইন্টারেস্টে কিস্তি সুবিধা

ব্র্যাক ব্যাংকের ক্রেডিট কার্ডহোল্ডাররা নির্দিষ্ট পণ্যে সর্বোচ্চ ২৪ মাস পর্যন্ত ০% ইন্টারেস্টে ইএমআই সুবিধা উপভোগ করতে পারবেন। এ সুবিধা পাওয়া যাবে সিঙ্গার বাংলাদেশ, ট্রান্সকম ইলেকট্রনিক্স, র‍্যাংস ইমার্ট, র‍্যাংস ইলেকট্রনিক্স, পিকাবু, গ্যাজেট অ্যান্ড গিয়ার, ফেয়ার ইলেকট্রনিক্স, বাটারফ্লাই মার্কেটিং, ওয়ালটন প্লাজা, এসকোয়ার ইলেকট্রনিক্স, দারাজ বাংলাদেশ, হায়ার বাংলাদেশ, স্টার টেক, হাতিল, ব্রাদার্স ফার্নিচার ও নাদিয়া ফার্নিচারসহ বিভিন্ন প্রতিষ্ঠানে।

গ্রোসারি অ্যান্ড ডাইনিং

আগোরা, চালডাল ডটকম, মীনা বাজার, স্বপ্ন ও ইউনিমার্টে ৩ হাজার টাকা বা তার বেশি লেনদেনে গ্রাহকরা পাবেন তিনগুণ রিওয়ার্ড পয়েন্ট।

এছাড়াও এসপ্রেসো লাউঞ্জ, ফিশ এন’ গ্রিল ঢাকা, অ্যামব্রোসিয়া, স্যাফরন ডাইন, থাই এক্সপ্রেস, কিভা হান, দ্য প্যাভিলিয়ন, দ্য প্যান প্যাসিফিক লাউঞ্জ, হালদা ভ্যালি টি লাউঞ্জ, নবাব চাটগাঁ, স্কাই শেফ, সিয়েলো রুফটপ, সাংহাই-লা চাইনিজ ও কাভাজোসহ বিভিন্ন রেস্টুরেন্টে পাওয়া যাবে সর্বোচ্চ ১৫% ডিসকাউন্ট।

হোটেল ও ভ্রমণ

কার্ডহোল্ডাররা সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ, ওয়েল পার্ক রেসিডেন্স, হোটেল ক্রিস্টাল রোজ সিলেট, অ্যালেগ্রো সুইটস এবং পূর্বাচল ও গাজীপুরের ছুটি রিসোর্টে অবস্থানে পাবেন সর্বোচ্চ ৫৫% পর্যন্ত ডিসকাউন্ট।

এছাড়াও কাজী হোটেল অ্যান্ড রিসোর্ট, হোটেল সেঞ্চুরি ইন ও হোটেল ক্রিস্টাল রোজের সকল ফুড আইটেমে উপভোগ করবেন যথাক্রমে ২০%, ১৫% ও ১০% ছাড়।

গ্রাহকদের ঈদযাত্রা সহজ করতে সহজ, যাত্রী, পরিবহন ডটকম ও বিডিটিকিটসের মাধ্যমে কিংবা গ্রিন লাইন পরিবহন ও সোহাগ পরিবহনের টিকিট কিনলে ২ হাজার টাকা বা তার বেশি লেনদেনে থাকছে ১০০ টাকা ক্যাশব্যাক।

ব্র্যাক ব্যাংকের ঈদ ক্যাম্পেইন সম্পর্কে ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম বলেন, “বিশেষ উৎসবগুলোতে ব্র্যাক ব্যাংক সবসময়ই গ্রাহকদের জন্য দারুণ সব সুযোগ-সুবিধা নিয়ে আসে। পরিবার ও প্রিয়জনদের সাথে আমাদের গ্রাহকদের ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তুলতেই সব বড় ক্যাটাগরিকে অন্তর্ভুক্ত করে ঈদুল আজহার এই বিশেষ অফারগুলো সাজানো হয়েছে। আমাদের ডেবিট ও ক্রেডিট কার্ডহোল্ডাররা ৪০০টিরও বেশি আউটলেটে আকর্ষণীয় সব সুবিধা পাবেন। আমরা বিশ্বাস করি, এই আকর্ষণীয় অফারগুলো আমাদের গ্রাহকদের ঈদের উদ্যাপনকে আরও আনন্দময় করে তুলবে।”

অফারের বিস্তারিত জানতে ভিজিট করুন: BRAC BANK | Eid-Ul-Adha Campaign 2026

শেয়ার

পাঠকের মতামত

কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচারের সঙ্গে ইউসিবি ইনভেস্টমেন্টের চুক্তি

কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচার পিএলসির প্রস্তাবিত প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালনের লক্ষ্যে প্রতিষ্ঠানটির সঙ্গে ...

চবিতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন

সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ...

এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন

এনআরবিসি ব্যাংক পিএলসির নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের (এমটিও) জন্য ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) ...