
‘লাল সিং চাড্ডার’ ব্যর্থতার পর সিনে-দুনিয়া থেকে বিরতি নিয়েছিলেন আমির খান। জানিয়েছিলেন পরিবারকে সময় দিতে চান তিনি। মন খারাপ হয়েছিল ভক্তদের। ব্যর্থতাই কি সব? উঠেছিল সে প্রশ্নও। তবে বছরের শুরুতে হয়তো সুখবর পেতেও পারেন আমির খানের ভক্তরা।
সংবাদ সংস্থা এএনআইয় জানিয়েছে, দক্ষিণী পরিচালক প্রশান্ত নীলের সঙ্গে নাকি এক ছবিতে অভিনয় করতে চলেছেন তিনি। সেই ছবিতে আবার অভিনয় করবেন আরও এক সুপারহিট দক্ষিণী স্টার। তিনি হলেন জুনিয়র এনটিআর। প্রশ্ন হল, কে এই প্রশান্ত নীল? জনপ্রিয় ছবি ‘কেজিএফ’এর পরিচালক তিনি। বলিউডে একের পর এক ফ্লপ ছবি দিয়েছেন আমির খান, দক্ষিণের ভালো সময়ে তাই কি তার শেষ অস্ত্র দক্ষিণী পরিচালক, দক্ষিণী সহ অভিনেতা? প্রশ্ন কিন্তু উঠছেই।
এই মুহূর্তে প্রভাসের সঙ্গে ‘সালার’ ছবির কাজে ব্যস্ত নীল। তবে সে কাজ মিটলেই নাকি এনটিআর ও আমিরকে নিয়ে তিনি শুরু করে দেবেন তার আগামী কাজ, সূত্র মারফৎ জানা যাচ্ছে তেমনটাই।
প্রসঙ্গত, কিছু দিন আগেই তার পরিবার ভেসেছিল খুশির জোয়ারে। মেয়ে ইরা খান সেরেছিলেন বাগদান। ওই অনুষ্ঠানে মজা করতে দেখা গিয়েছিল তাকে। সাদা দাড়ি নিয়ে আমির মেতেছিলেন সেলিব্রেশনে। কিন্তু ছবি ফ্লপের ক্ষত, তা থেকে সেরে উঠতে পারেননি তিনি, জানিয়েছিলেন তার ঘনিষ্ঠ বন্ধুরাই।
‘লাল সিং চাড্ডা’ কেন বড় পর্দায় ফ্লপ হয়? ২০১৫ সালের ঘটনা। এক সাক্ষাৎকারে আমির বলেছিলেন, তৎকালীন স্ত্রী কিরণ তাকে বলেন, ‘আমাদের কি দেশ ছেড়ে চলে যাওয়া উচিত। আমির জানিয়েছিলেন, আশেপাশের আবহাওয়া দেখে, প্রতিদিন খবরের কাগজ দেখে তার স্ত্রী ভীত। সন্তানকে নিয়ে চিন্তিত। এরপরেই বিতর্কের ঝড় ওঠে। আমিরকে দেওয়া হয় দেশদ্রোহী তকমা। সাময়িকভাবে সেই বিতর্ক থিতিয়ে গেলেও লাল সিং চাড্ডা মুক্তির আগে আবারও ওঠে সেই বিতর্কে ঢেউ। আমিরের ছবিকে দেওয়া হয় বয়কটের ডাক। আমির যদিও অনুরোধ করেন ছবিটিকে দেখার জন্য। তবে না, তাতে লাভ হয়নি। সেই ঘটনা টেনে এনেই মানুষ ছবিটির থেকে মুখ ফেরান। যদিও নেটফ্লিক্সে বিক্রি করার পর ক্ষতি অনেকটাই সামলে উঠেছেন নির্মাতারা। ওটিটিতে বেশ ভালোই পারফর্ম করছে ওই ছবি।
- ১খাল খননের পাশাপাশি দখল-দূষণমুক্ত করতে কাজ করছে সরকার: পানিসম্পদ মন্ত্রী
- ২একযোগে ৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৩হেপাটাইটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি সময়ের দাবি: প্রধানমন্ত্রী
- ৪শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : পার্থ
- ৫হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু
- ৬প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের বৈঠক
- ৭লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৮নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ৯কাঠমান্ডুতে বাংলাদেশি নানা জাতের আমের উৎসব প্রদর্শনী
- ১০রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ১আইএফআইসি ব্যাংকে ঋণের নামে লুটপাট: ‘নীরব’ ছিল কেন্দ্রীয় ব্যাংক
- ২বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক
- ৩২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৪ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৫চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ৬লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৭অনেক বছর পরে মানিকগঞ্জবাসীর স্বপ্ন পূরণের সুযোগ এসেছে: পর্যটন মন্ত্রী
- ৮শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ৯রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ১০খানজাহান আলী বিমানবন্দর চালু হলে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি





পাঠকের মতামত