
সারাদিনে ৪/৫টি বেতের তৈরী জিনিস বাজারে নিয়ে বিক্রি করেন তিনি। এতে সামান্য যা আয় হয় তা দিয়েই ভাগ্যের চাকা ঘুরাতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।
ওই নারীর বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের বাঘমারা গ্রামের খগেন্দ্র চন্দ্রের স্ত্রী পারুল রানী (৫৫)।
অসুস্থ্য স্বামী খগেন্দ্র চন্দ্রকে নিয়ে দারিদ্রের সংসারে তিন কন্যা রয়েছেন পারুল রানীর।
ইতিমধ্যে মানুষের কাছে হাত পেতে সাহায্য নিয়ে বড় মেয়ে মনিকা রানী ও গত অগ্রহায়ণ মাসে মেঝো মেয়ে কনিকা রানীকে বিয়ে দিয়েছেন এই মা।
ছোট মেয়ে দিপ্তী রানী স্থানীয় একটি স্কুলে ৬ষ্ঠ শ্রেণিতে পড়ালেখা করছে। শ্বাসকষ্টে আক্রান্ত স্বামী বৃদ্ধ খগেন্দ্র চন্দ্র (৬৫) এর ঔষধ, ছোট মেয়ের পড়ার খরচ আর সংসার খরচ চালাতে জীবন যুদ্ধে নেয়েছেন পারুল রানী (৫৫)।
জানা যায়, পারুল রানী গ্রামে গ্রামে ঘুরে বাঁশ কিনে বেত তুলে সেই বেত দিয়ে তৈরি করেন গৃহস্থালী কাজের ডালা, চালুন, ঝুড়ি, টুকরি ইত্যাদি।
প্রতিদিন ৪/৫টি বেতের বাসন তৈরী করে বাজারে বাজারে নিয়ে বিক্রি করেন তিনি। এতে সামান্য যা আয় হয় তা দিয়েই ভাগ্যের চাকা ঘুরাতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।
স্বামী থাকতে কেন থাকে বাজারে গিয়ে নিজেই জিনিস বিক্রি করতে হচ্ছে এমন কথার জবাবে পারুল রানী সাংবাদিকদের বলেন, ঘরে অসুস্থ্য স্বামী, শ্বাস কষ্টের জন্য তিনি বাজারে আসতে পারেন না।
বেতের তৈরি জিনিস বিক্রির জন্য তাকে বাজারে পাঠালে বাড়িতে থেকে দু:শ্চিন্তায় থাকতে হয়।
তাই বাধ্য হয়ে নিজেই বিক্রি করতে বাজারে আসি।অভাবে পড়ে এবং অসুস্থ্য স্বামী তাই গৃহ ছেড়ে বাজারে এসেছি বাঁশ বেতের তৈরি ডালা-চালুন বিক্রি করতে।
এতে করে সারাদিন বাজারে জিনিস বিক্রি করে ২/৩শ টাকা যা লাভ হয় তা দিয়েই ঔষধপত্র ও চাল-ডাল কিনে সংসার চালাই। পারুল রানী আরও বলেন, বড় মেয়ে মনিকাকে ধার-দেনা করে কয়েক বছর আগে বিয়ে দিয়েছি। সরকারি কোন রকম সহযোগিতা পাননি বলেও তিনি জানান।
এ বিষয়ে কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুব আলম বাবুল বলেন,
আমি খুঁজখবর নিয়ে দেখছি কি করা যায়। আসলেই যদি সরকারি কোন সুযোগ সুবিধা না পেয়ে থাকে তাহলে অবশ্যই ইউনিয়ন পরিষদের মাধ্যমে যতটুকু পারি সহযোগিতা করব।
- ১বিদেশি ব্যাংকগুলোর ঋণ বিতরণে ভাটা, আমানত-মুনাফা ও রপ্তানি আয়ে গতি
- ২সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৩ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ৪পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ৫ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
- ৬স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৭ন্যাশনাল হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯বাংলাদেশ ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৪চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৫হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৬মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৭কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৮ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ৯কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত
- ১০বেড়া উপজেলার ৫০ প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে কারণ দর্শানো নোটিশ





পাঠকের মতামত