
প্রথম ইনিংসে ৫৩ রানের লিড নিয়ে ভারত হাসছিল। দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে তাদের সেই হাসি ধুঁয়েমুছে গেল। গুটিয়ে গেল তারা মাত্র ৩৬ রানে। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটি ভারতের সর্বনিম্ন স্কোর। ম্যাচ জিততে শেষ ইনিংসে অস্ট্রেলিয়ার সামনে টার্গেট দাড়ালো মাত্র ৯০ রানের। ১ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া সহজেই জিতে নিল অ্যাডিলেড টেস্ট। ৯ উইকেটের এই জয়ে অস্ট্রেলিয়া চার টেস্ট সিরিজে এগিয়ে গেল ১-০ তে।
তিন দিনের মধ্যেই শেষ অ্যাডিলেডের গোলাপি বলের টেস্ট ম্যাচ। ফাস্ট বোলারদের উপযোগী উইকেটে ভারতের অলআউট ৩৬ রানের এই লজ্জার রেকর্ড নিয়ে সামনের দিনে অনেক আলোচনা-সমালোচনা চলবে।
৩৬ রানে অলআউটের ইনিংস কি সত্যিই হয়েছে নাকি এটি কোন দুঃস্বপ্নের ঘোর? হতবাক ভারত! কোন ব্যাখ্যা নেই এই ব্যর্থতার। কোন সন্দেহ নেই অ্যাডিলেডের উইকেট ছিল ফাস্ট বোলারদের জন্য উপযোগী। কিন্তু তাই বলে ভারতের কোন ব্যাটসম্যান এই ইনিংসে ডবল ফিগারেও পৌছাতে পারবেন না-এটা ঠিক বিশ্বাসযোগ্য হচ্ছে না! প্রতিপক্ষ অস্ট্রেলিয়াও এত সহজেই ম্যাচ জিতে যাবে সেটা ভাবতে পারছে না। ভারতের অবিশ্বাস্য ব্যাটিং ব্যর্থতায় তারাও অবাক!
তৃতীয় দিনের সকালে ১৫ রানে ২ উইকেট থেকে ৩৬ অলআউট। প্যাট কামিন্স ও জস হ্যাজেলউড প্যাকেট করে দিলেন ভারতের শক্তিশালী (!) ব্যাটিং লাইনআপকে মাত্র ৩৬ রানে।
দুঃস্বপ্ন নিয়ে দেশে ফিরে আসছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ম্যাচ শেষে বিরাট কোহলি জানান- ‘সত্যিকার অর্থে কেন এমন হয়েছে, তার কোন ব্যাখা খুঁজে পাচ্ছি না।’ কোহলির মতো সামনের সময়ে এখন অনেকদিন ভারতও এই ব্যাটিং ব্যর্থতার ব্যাখা খুঁজবে।
কিন্তু উত্তর মিলবে কি?
তবে একটা বিষয় ঠিক মেলবোর্নে সিরিজের দ্বিতীয় টেস্টের আগে ভারতীয় দলে বেশকিছু বদল হচ্ছে। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে আগের সিদ্ধান্ত অনুযায়ী বিরাট কোহলি দেশে ফিরে আসছেন আজ-কালের মধ্যে। সিরিজের বাকি টেস্টে ভারতের অধিনায়কত্ব করবেন অজিঙ্কা রাহানে।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত ২৪৪ ও ৩৬।
অস্ট্রেলিয়া ১৯১ ও ৯৩/১।
ফল: অস্ট্রেলিয়া ৯ উইকেটে জয়ী।
বাণিজ্য প্রতিদিন/এমআর
- ১৮৬ ডেপুটি অ্যাটর্নি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ
- ২এনসিপি নতুন বন্দোবস্ত বাস্তবায়নের নামে ভন্ডের রাজনীতি করছে: রাশেদ খাঁন
- ৩প্রথমার্ধে মুনাফায় ৮৬% প্রবৃদ্ধি বাংলাদেশ ফাইন্যান্সের
- ৪সরিষাবাড়ীতে ট্রান্সফরমার চুরিরোধ ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
- ৫বাণিজ্য ও বিদ্যুৎসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-নেপাল
- ৬বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার
- ৭একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন
- ৮ডিবেটিং এডুকেশন সোসাইটির নতুন সভাপতি হেলাল উদ্দিন, সম্পাদক মহিউদ্দিন
- ৯বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত, তিন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত
- ১০ছয় মাসে ইসলামী ব্যাংকের লোকসান ১,৩১৬ কোটি টাকা
- ১নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা
- ৪লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
- ৫শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৬সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৭জুলাই আন্দোলন ছিল দীর্ঘদিনের ক্ষোভের বিস্ফোরণ: জাহিদুল ইসলাম
- ৮সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ১০‘অর্ডার অব অস্ট্রেলিয়া মেডেল’ পাওয়ায় বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তাকে সংবর্ধনা





পাঠকের মতামত