প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২১ ৭:১৫ পিএম , আপডেট: সেপ্টেম্বর ২০, ২০২১ ৭:১৫ পিএম

পূজা উপলক্ষে প্রতিবেশী দেশ ভারতে সীমিত আকারে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ইলিশ রপ্তানিকারক ৫২ প্রতিষ্ঠানকে মোট দুই হাজার ৪০ টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে।

সোমবার বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-২ শাখার উপসচিব তানিয়া ইসলাম সাক্ষরিত একটি চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, দুর্গাপূজা উপলক্ষে আবেদনপত্র যাচাই-বাছাই করে শর্তসাপেক্ষে ৫২টি প্রতিষ্ঠানকে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হলো।

এর আগে ২০১৯ সালে দুর্গাপূজা উপলক্ষে ৫০০ টন ইলিশ রপ্তানি হয় ভারতে। এরপর গতবছর দেশটিতে এক হাজার ৪৭৫ টন ইলিশ রপ্তানি করা হয়।

জানা গেছে, ইলিশ রপ্তানির জন্য কোয়ারেন্টাইন আদেশসহ নানা প্রস্তুতি চলছে। আগামী সপ্তাহ থেকেই এই মাছ রপ্তানি করা শুরু হবে।

শেয়ার

পাঠকের মতামত

জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রীর

দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

আড়াই মাসে ভোটার বেড়েছে তিন লাখ ৯ হাজার, মোট ১২ কোটি ৮৬ লাখ

রাষ্ট্রপতি নির্বাচন ২০২৬-এর আনুষ্ঠানিক প্রক্রিয়ার অংশ হিসেবে শুরু হয়েছে মনোনয়নপত্র বিতরণ। প্রথম দিনে বিএনপি প্রতিনিধি ...

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন দল ...