
দ্বিতীয় দফায় ভারতে মহামারি করোনাভাইরাসের প্রকোপ বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে তিন লক্ষাধিক মানুষ কোভিড-১৯ আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। একই দিনে ভারতে রেকর্ড দুই সহস্রাধিক করোনা রোগীর মৃত্যু হয়েছে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যের বরাতে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে যে, গতকাল বুধবার ভারতে নতুন করে করোনায় আরও ৩ লাখ ১৫ হাজার ৯২৫ জন আক্রান্ত হয়েছেন। একইসময় রেকর্ড সর্বাধিক ২ হাজার ১০২ মানুষের প্রাণহানি হয়েছে করোনায়।
দুঃখজনক এই মাইলফলক স্পর্শ করার খবর জানিয়ে দৈনিকটি লিখেছে, চীন থেকে প্রাদুর্ভাব শুরুর পর বিশ্বের আর কোনো দেশে একদিনে এত মানুষ আক্রান্ত হয়নি। এর আগে গত ৮ জানুয়ারি সর্বোচ্চ ৩ লাখ ৭ হাজার ৫৮১ জন আক্রান্ত হয়েছিল যুক্তরাষ্ট্রে।
মাত্র ১৭ দিনে ভারতে ভারতে দৈনিক আক্রান্ত এক থেকে তিন লাখে গিয়ে ঠেকল। দ্বিতীয় দফায় প্রকোপ শুরুর পর গত ৪ এপ্রিল প্রথমবার ভারতে লক্ষাধিক মানুষ আক্রান্ত হয়। এই সময়কালে ভারতে প্রতিদিন আক্রান্তের সংখ্যা গড়ে ৬.৭৬ শতাংশ করে বেড়েছে।
ভারত বাদে এ পর্যন্ত শুধু যুক্তরাষ্ট্রে দৈনিক আক্রান্ত লাখ ছাড়িয়েছে। তবে ভারতে এখন যে হারে আক্রান্তের সংখ্যা বাড়ছে তার গতি যুক্তরাষ্ট্রের চেয়ে অনেক বেশি। যুক্তরাষ্ট্র শীর্ষ ক্ষতিগ্রস্ত হলেও ভারতে এমন পরিস্থিতি চলমান থাকলে যুক্তরাষ্ট্রও পেছনে পড়ে যাবে।
তবে জনসংখ্যা বিবেচনায় প্রতি দশ লাখ মানুষে আক্রান্ত ও মৃত্যুর ক্ষেত্রে যুক্তরাষ্ট্র রয়েছে শীর্ষে। দেশটিতে এখন পর্যন্ত দশ লাখ জনসংখ্যার মধ্যে গড়ে ৯৭ হাজার ৮৮১ জন আক্রান্ত হয়েছে; যা ভারতের প্রতি দশ লাখে গড়ে ১১ হাজার ৪১৮ জনের তুলনায় অনেক বেশি।
পরিসংখ্যান নিয়ে কাজ করা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে প্রতি দশ লাখ মানুষের মধ্যে করোনায় প্রাণহানি হয়েছে ১ হাজার ৭৫২ জনের; যা ভারতের প্রতি দশ লাখে ১৩২ জনের তুলনায় ১৩ গুণ বেশি।
তবে বর্তমানে ভারতে করোনার প্রকোপে দেশটির স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়েছে। এমনকি গত তিন দিন ভারতে করোনা নমুনা পরীক্ষায় আক্রান্তের হার ছিল ১৯ দশমিক ২ শতাংশ। এটি ইঙ্গিত দিচ্ছে, ভারতে করোনার এই প্রকোপ শেষ হওয়া এখনো অনেক দূরে।
বুধবার ভারতের ১৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে রেকর্ড করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। শীর্ষ আক্রান্ত মহারাষ্ট্রে গতকাল নতুন করে আক্রান্ত হয়েছে ৬৭ হাজার ৪৬৮ জন। উত্তরপ্রদেশে আক্রান্ত হয়েছে ৩৩ হাজার ২১৪; যা মহারাষ্ট্রের বাইরে সর্বোচ্চ।
ভারতে প্রথম দফার চেয়ে দ্বিতীয় দফার প্রকোপে বড় রাজ্য হিসেবে আক্রান্তের সংখ্যা এখনো কম রয়েছে শুধু অন্ধ্রপ্রদেশে। প্রথম দফায় রাজ্যটিতে একদিনে সর্বোচ্চ ১০ হাজার ৮৩০ জন আক্রান্ত হলেও গতকাল বুধবারও তা ছিল ৯ হাজার ৭১৬ জন।
- ১নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ২ইসলামী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৩পাবিপ্রবিতে ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে প্রশাসনের বাধা, প্রতিবাদে বিক্ষোভ
- ৪সাউথ বাংলা ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৫কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৬এনআরবিসি ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ৭লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
- ৮ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ৯ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে এক লাখ স্বেচ্ছাসেবক
- ১০‘অর্ডার অব অস্ট্রেলিয়া মেডেল’ পাওয়ায় বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তাকে সংবর্ধনা
- ১প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ২২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৩চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ৪হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৫বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৬সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ৭মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৮চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৯চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ১০হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে





পাঠকের মতামত