
ভারতে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের মূল্য কমছে, অন্যদিকে বাড়ছে বাড়িঘরে রান্নার কাজে ব্যবহৃত ১৪ কেজি গ্যাস সিলিন্ডারের দাম। ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ রাজ্যে বুধবার ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৮ রুপি কমে হয়েছে ২ হাজার ১৩২ রুপি। এছাড়া দিল্লিতে এই দিন থেকে রাজধানী দিল্লিতে প্রতিটি ১৯ কেজি সিলিন্ডার বিক্রি হচ্ছে ২ হাজার ১৩ রুপিতে।
ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে প্রতিটি ১৯ কেজি সিলিন্ডারের দাম রাখা হচ্ছে ১ হাজার ৯৭৩ রুপি এবং দেশটির দক্ষিণাঞ্চলের প্রধান শহর চেন্নাইয়ে এই সিলিন্ডার বিক্রি হচ্ছে ২ হাজার ১৭৮ রুপিতে।
চলতি মাসে এই নিয়ে দ্বিতীয় দফা দাম কমল ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম। গত ১ জুলাই ১৯৮ টাকা কমেছিল।
এদিকে মঙ্গলবার ভারতের বিভিন্ন রাজ্যে ঘরোয়া সিলিন্ডার হিসেবে পরিচিত ১৪ কেজি গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে। পশ্চিমবঙ্গে দাম ৫০ রুপি বাড়ানোয় ৬ জুলাই থেকে প্রতিটি ১৪ কেজি গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে ১ হাজার ৭৯ রুপি।
অন্যদিকে রাজধানী দিল্লিতে সিলিন্ডার প্রতি ১৪২ রুপি বাড়ানো হয়েছে এলপিজির দাম। ফলে প্রতিটি ১৪ কেজি সিলিন্ডারের দাম ৬৯৪ রুপি থেকে বেড়ে পৌঁছেছে ৮৩৪ রুপিতে।
পশ্চিমবঙ্গে এই নিয়ে গত দু’মাসে ১০৩ রুপি বাড়ল ঘরোয়া রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম। এর আগে ১৯ মে ৩ রুপি বেড়ে রান্নার গ্যাসের দাম ১ হাজার ২৯ টাকা হয়েছিল। তার আগে ৭ মে ৫০ রুপি বেড়ে হাজারের গণ্ডি পার করেছিল এলপিজি সিলিন্ডারের দাম।
- ১শেরপুরে বিএনপি ছেড়ে দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান
- ২শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ৩চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে যাত্রীবাহী বাস, নিহত ২
- ৪জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৩৪
- ৫বাংলাদেশের জন্য ভ্রমণ সতর্কতা শিথিল করল যুক্তরাষ্ট্র
- ৬টাঙ্গাইলে বাস ট্রাকের সংঘর্ষে শিশুসহ নিহত ৩
- ৭বিএনপি নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে : নাহিদ ইসলাম
- ৮ডিজিটাল ট্রেড ও ফ্রিল্যান্সারদের সহায়তায় একাধিক নতুন বিধান
- ৯স্বাস্থ্যখাতে গবেষণায় খুবই কম ব্যয় করা হচ্ছে: জিয়াউদ্দিন হায়দার
- ১০আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন কারাগারে
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৫সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৬শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৭নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৮একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন
- ৯মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
- ১০বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত





পাঠকের মতামত