
ভারত বাসায় বসেই করোনাভাইরাসের সংক্রমণ পরীক্ষার একটি টেস্ট কিট অনুমোদন দিয়েছে। র্যাপিড এন্টিজেন কিট নামের এই টেস্ট কিটটি বুধবার (১৯ মে) দেশটির মহামারি মোকাবিলার সমন্বয়ক প্রতিষ্ঠান ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) এর সবুজ সংকেত পেয়েছে। কিভাবে এটি ব্যবহার করতে হবে, আর কারা এটি ব্যবহার করতে পারবেন তা নিয়ে একটি বিস্তারিত গাইডলাইন প্রকাশ করেছে আইসিএমআর। সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
নির্বিচারে সব মানুষকে করোনা পরীক্ষা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে আইসিএমআর। কেবলমাত্র করোনা লক্ষণযুক্ত ব্যক্তি এবং যাদের ল্যাবরেটরি পরীক্ষায় সংক্রমণ শনাক্ত হয়েছে তাদের সংস্পর্শে যাওয়া ব্যক্তিদেরই এন্টিজেন কিট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
আইসিএমআর বলেছে, যেসব ব্যক্তির টেস্ট পজিটিভি এসেছে তাদের সত্যিকার পজিটিভ বলেই ধরা হবে আর বারবার টেস্ট করার দরকার নেই। লক্ষণযুক্ত যেসব ব্যক্তি র্যাপিড এন্টিজেন টেস্টে নেগেটিভ রেজাল্ট পাবেন তাদের দ্রুত ল্যাবরিটরি টেস্ট করাতে হবে।
ভারতে অনুমোদন পেতে যাওয়া এন্টিজেন কিটটি প্রস্তুত করেছে পুনে ভিত্তিক মাইল্যাব ডিসকোভারি সলিউশন লিমিটেড। এই কিট কিভাবে ব্যবহার করতে হবে তা নিয়ে একটি অ্যাপও প্রকাশ করা হয়েছে। গুগল প্লে স্টোর এবং অ্যাপল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে নিলে বিস্তারিত ব্যবহার বিধি জানা যাবে।
ভারতের বিশেষজ্ঞদের ধারণা বাড়িতে করোনা টেস্ট কিট অনুমোদনের ফলে ল্যাবরেটরিতে পরীক্ষার ওপর চাপ কমবে। বিতগ ২৪ ঘণ্টায় দেশটিতে ২০ লাখ ৮ হাজার ২৯৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। যদিও ভারতের দৈনিক নমুনা পরীক্ষার সক্ষমতা আরও বেশি। প্রতিদিন দেশটি ৩৩ লাখ নমুনা পরীক্ষা করতে পারে।
বুধবার ভারতে নতুন করে ২ লাখ ৬৭ হাজার মানুষের করোনা শনাক্ত হয়েছে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৫৪ লাখে। ভারতে বর্তমানে করোনা সক্রিয় রোগী রয়েছে এক লাখ ২৭ হাজার ৪৬ জন।
- ১হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- ২সোনালী ব্যাংক ও ইবনে সিনা ট্রাস্টের মধ্যে চুক্তি
- ৩সমন্বিত উদ্যোগ ছাড়া নদী-খাল রক্ষা সম্ভব নয়: পানিসম্পদমন্ত্রী
- ৪ইফতেখার আহমেদ শামীমের বেস্টসেলিং উপন্যাস ‘মৃত্যুটা ভীষণ প্রয়োজন’-এর তৃতীয় সংস্করণ প্রকাশ
- ৫হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৬ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ৭কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৮জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে যবিপ্রবির ছাত্রী হলে প্রকাশ হবে দেয়াল পত্রিকা
- ৯ব্লক মার্কেটে লেনদেন ৪১ কোটি টাকার
- ১০নিয়ম না মানলে নার্সিং ও মেডিকেল কলেজের বিরুদ্ধে ব্যবস্থা
- ১রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ২ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৩প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৪জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ৫কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচারের সঙ্গে ইউসিবি ইনভেস্টমেন্টের চুক্তি
- ৬উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে
- ৭২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৮পুলিশ জনগণকে সঙ্গে নিয়েই বাঁচবে, কারও লাঠিয়াল বাহিনী হবে না
- ৯চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ১০হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত





পাঠকের মতামত