
ভারতে নারীদের জন্য সবচেয়ে অনিরাপদ শহর রাজধানী দিল্লি। দেশটির ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর (এনসিআরবি) সর্বশেষ রিপোর্ট তাই বলছে। গত বছর প্রায় প্রতিদিন সেখানে গড়ে দুজন কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
২০২১ সালে দিল্লিতে নারীদের বিরুদ্ধে অপরাধের ১৩ হাজার ৮৯২টি কেস শনাক্ত হয়েছে। ২০২০ সালের তুলনায় এই সংখ্যা ৪০ শতাংশের বেশি। সে বছর এই সংখ্যা ছিল ৯ হাজার ৭৮২।
দিল্লিতে নারীদের বিরুদ্ধে অপরাধের ঘটনা সবচেয়ে বেশি। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, ১৯টি মেট্রোপলিটন শহরের মধ্যে সংঘটিত মোট অপরাধের ৩২ দশমিক ২০ শতাংশই হয়েছে দিল্লিতে।
নারীদের বিরুদ্ধে অপরাধের ঘটনায় দিল্লির পরেই রয়েছে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই। এরপরের তালিকায় রয়েছে ব্যাঙ্গালুরু। এই দুই শহরে যথাক্রমে ৫ হাজার ৫৪৩ এবং ৩ হাজার ১২৭টি কেস শনাক্ত হয়েছে।
১৯টি মেট্রোপলিটন শহরের মধ্যে সংঘটিত মোট অপরাধের ১২ দশমিক ৭৬ শতাংশ মুম্বাইতে এবং ৭ দশমিক ২ শতাংশ হয়েছে বেঙ্গালুরুতে।
শিশু ধর্ষণ, অপহরণসহ নারীদের বিরুদ্ধে সব ধরনের অপরাধের ঘটনাই রাজধানী দিল্লিতে সবচেয়ে বেশি ঘটেছে। রাজধানীতে অপহরণের ৩ হাজার ৯৪৮টি কেস, স্বামীর দ্বারা নির্যাতনের ৪ হাজার ৬৭৪টি কেস এবং অল্প বয়সী মেয়েদের ধর্ষণের ৮৩৩টি কেস রিপোর্ট করা হয়েছে।
২০২১ সালে ১৯টি মেট্রোপলিটন শহরের মধ্যে নারীদের বিরুদ্ধে শুধু দিল্লিতেই প্রায় ১৪ হাজার কেস রিপোর্ট করা হয়েছে। বাকি শহরগুলোতে হয়েছে ৪৩ হাজার ৪১৪টি।
২০২১ সালে রাজধানীতে যৌতুকের জন্য নির্যাতনে ১৩৬ জন নারীর মৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়েছে। ১৯টি মেট্রোপলিটন শহরের মধ্যে এই সংখ্যা ৩৬ দশমিক ২৬ শতাংশ। দিল্লিতে অপহরণের ৩ হাজার ৯৪৮টি কেস রেকর্ড করা হয়েছে। বাকি ১৮টি মেট্রোপলিটন শহরে কেসের সংখ্যা ৮ হাজার ৬৬৪টি।
এনসিআরবির দেওয়া তথ্য অনুযায়ী, ২০২১ সালে দিল্লিতে ৮৩৩ জন কন্যা শিশুকে ধর্ষণ করা হয়েছে। অন্যান্য মেট্রোপলিটন শহরের মধ্যে এই সংখ্যা সর্বোচ্চ বলে জানানো হয়েছে।
- ১কুয়েতে মার্কিন বিমানঘাঁটিতে ইরানের ড্রোন হামলা
- ২ভরিতে ২২১৬ টাকা বাড়িয়ে সোনার নতুন দাম কার্যকর
- ৩বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন
- ৪শেরপুরে বিএনপি ছেড়ে দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান
- ৫শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ৬চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে যাত্রীবাহী বাস, নিহত ২
- ৭জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৩৪
- ৮বাংলাদেশের জন্য ভ্রমণ সতর্কতা শিথিল করল যুক্তরাষ্ট্র
- ৯টাঙ্গাইলে বাস ট্রাকের সংঘর্ষে শিশুসহ নিহত ৩
- ১০বিএনপি নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে : নাহিদ ইসলাম
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৫একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন
- ৬নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৭মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৮মিরসরাইয়ে পৈতৃক ভিটা রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন
- ৯বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- ১০এনসিপি নতুন বন্দোবস্ত বাস্তবায়নের নামে ভন্ডের রাজনীতি করছে: রাশেদ খাঁন





পাঠকের মতামত