
দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে পাচার হওয়া ৬ নারীকে দেশে হস্তান্তর করেছে ভারত সরকার। বুধবার (১১ মে) সন্ধ্যায় ভারতীয় ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্থান্তর করেন।
ফেরত আসা নারীরা হলেন- মাগুরা জেলার আব্দুস শুকুরের মেয়ে মৌমিতা (২২), শার্শা উপজেলার গফফার আলীর মেয়ে জরিনা বেগম (২৩), ঢাকা জেলার ইদ্রিস আলীর মেয়ে মিতু আক্তার (২০), আবিদ মিয়ার মেয়ে সীমু (২২), জব্বার খানের মেয়ে জারা খান (২১) ও শেরপুর জেলার জাবেদ আক্তারের মেয়ে রিয়া আক্তার (২১)।
জাস্টিস অ্যান্ড কেয়ার ফিল্ড অফিসার রোকেয়া জানান, ভালো কাজের প্রলোভনে পড়ে সীমান্ত দিয়ে অবৈধ ভাবে তাদেরকে ভারতে পাচার করা হয়েছিল। পাচারকারী তাদের ভারতে নিয়ে গিয়ে ভালো কাজ না দিয়ে ঝুঁকিপূর্ণ কাজে জোর করে ব্যবহার করে। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে আদালতে পাঠায়। সেখান থেকে ভারতের একটি বেসরকারি এনজিও সংস্থা তাদেরকে ছাড়িয়ে নিজদের শেল্টার হোমে রাখে। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনী প্রক্রিয়ায় তাদেরকে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরার সুযোগ পায়।
বেনাপোল ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ জানান, ইমিগ্রেশনে কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে ফেরত আসা ৬ নারীকে আইনী সহয়তা দিতে জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থা গ্রহণ করেছে।
- ১বিএনপি নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে : নাহিদ ইসলাম
- ২ডিজিটাল ট্রেড ও ফ্রিল্যান্সারদের সহায়তায় একাধিক নতুন বিধান
- ৩স্বাস্থ্যখাতে গবেষণায় খুবই কম ব্যয় করা হচ্ছে: জিয়াউদ্দিন হায়দার
- ৪আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন কারাগারে
- ৫পাবনায় যমুনা ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী, সনদ ও ক্রেস্ট বিতরণ
- ৬মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৭ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘বাংলা কিউআর’ চালু করল ব্র্যাক ব্যাংক
- ৮আল-আরাফাহ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ৯সিরাজগঞ্জে নদীভাঙন কবলিতদের পাশে জেলা প্রশাসক
- ১০২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৫সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৬শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৭নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৮টেকসই অর্থায়নে উল্লম্ফন, কমেছে পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগ
- ৯বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- ১০একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন





পাঠকের মতামত