প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৩ ২:২২ পিএম

ভারতের মধ্যাঞ্চলে মহাসড়কে বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষের ঘটনায় ১৩ জনের প্রাণহানি ঘটেছে। এদের মধ্যে ১২ জন বাসযাত্রী এবং একজন ট্রাকচালক ছিলেন। বুধবার রাতে মধ্যপ্রদেশ রাজ্যের গুনা জেলায় এ ঘটনা ঘটে।

এ বিষয়ে আজ বৃহস্পতিবার পুলিশ অফিসার অনুপ ভার্গব বলেন, এ দুর্ঘটনায় ১৩ জন নিহত ও ১৬ জন দগ্ধ হয়েছেন। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অঞ্চলটি নয়া দিল্লি থেকে প্রায় ৯০০ কিলোমিটার (৫৬৫ মাইল) দক্ষিণে অবস্থিত।

দেশটির পুলিশ জানিয়েছে, বেপরোয়া গাড়ি চালানো, সড়কের দুর্বল রক্ষণাবেক্ষণ এবং পুরনো যানবাহনের কারণে মারাত্মক সড়ক দুর্ঘটনা প্রায়ই ঘটে। ভারতে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় এক লাখ ১০ হাজারেরও বেশি মানুষ মারা যান।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবানের ওপর: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গত দেড়-দুই মাসের পরিশ্রমে প্রণীত সাম্প্রতিক বাজেটটি দেশের সর্বস্তরের ...

অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ

২০২৫-২০২৬ করবর্ষে রেকর্ড প্রায় ৪৭ লাখ করদাতা ই-রিটার্ন সিস্টেমের মাধ্যমে তাদের আয়কর রিটার্ন দাখিল করেছেন। ...

শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ

গাজীপুরের শ্রীপুরে প্রায় দুই যুগের দুর্ভোগ জলাবদ্ধতা নিরসনে স্বপ্রণোদিত হয়ে ড্রেন নির্মাণ করছে স্থানীয় বাসিন্দারা। ...