
করোনায় পুরোপুরি লণ্ডভন্ড হয়ে গেছে পুরো ভারত। এমন অবস্থায় ভারত থেকে কানাডায় প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে সেদেশের সরকার। দুই দফা ৩০ দিন করে সে মেয়াদ বাড়ানোর পর আরও এক মাসের জন্য নিষেধাজ্ঞা বহাল রেখেছে কানাডা সরকার। তবে এ সময় পাকিস্তান থেকে আসা যাত্রীদের কানাডায় আসার অনুমতি দেওয়া হয়েছে।
কানাডার পরিবহনমন্ত্রী ওমর আলঘাব্রা বলেছেন, ভারতে কোভিড ১৯-এর সংখ্যা এখনও অনেক বেশি থাকায় আমরা ওই দেশের জন্য আমাদের বিমানের বিধিনিষেধ বাড়িয়ে দিয়েছি, আমরা ক্রমবর্ধমান পরিস্থিতি মূল্যায়ন এবং যথাযথ ব্যবস্থা নির্ধারণ করে এগিয়ে যাচ্ছি।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রসহ সব দেশের সঙ্গে কানাডার সীমান্ত বিধিনিষেধ ২১ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। জন সুরক্ষামন্ত্রী বিল ব্লেয়ার একটি টুইটের মাধ্যমে এ তথ্য জানিয়েছিলেন।
কোভিড ১৯-এর নতুন ভ্যারিয়েন্ট ঠেকাতে ২২ এপ্রিল প্রথম ৩০ দিনের জন্য কানাডা সরকার ভারত ও পাকিস্তানের যাত্রীদের সব ধরনের ফ্লাইট প্রবেশে নিষেধাজ্ঞা দেয়।
পরে ২২ মে এক মাসের মেয়াদ শেষ হতেই না হতেই নতুন করে আরও এক মাসের জন্য নতুন করে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এখন তা বাড়িয়ে ২১ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে ভ্যাকসিন এবং প্রতিরক্ষামূলক সরঞ্জাম বহনকারী কার্গো বিমানগুলো কানাডায় প্রবেশ করতে পারবে।
সর্বশেষ তথ্যানুযায়ী, কানাডায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ৯ হাজার ৬০৭ জন, মৃত্যুবরণ করেছেন ২৬ হাজার ৮৪ জন এবং সুস্থ হয়েছেন ১৩ লাখ ৭২ হাজার ৪৯১ জন।
- ১স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ২ন্যাশনাল হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৩সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৪বাংলাদেশ ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৫নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৬ইসলামী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৭পাবিপ্রবিতে ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে প্রশাসনের বাধা, প্রতিবাদে বিক্ষোভ
- ৮সাউথ বাংলা ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯এনআরবিসি ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ১০লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
- ১প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ২২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৩চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ৪হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৫সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ৬মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৭চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৮চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৯হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ১০মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩





পাঠকের মতামত